শুক্রবার , ১৭ মার্চ ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটি ইসলামিক ফাইন্ডেশনের উদ্যোগে জাতীয় শিশু দিবসের আলোচনা সভা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
মার্চ ১৭, ২০২৩ ৬:৪২ অপরাহ্ণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবসে রাঙামাটি ইসলামিক ফাইন্ডেশনের উদ্যোগে জাতীয় শিশু দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বঙ্গবন্ধুর ১০৩তম শুভ জন্মদিন উপলক্ষে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা শাখার উদ্যোগে পবিত্র খতমে কোরআন, দোয়া মাহফিল ও জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল।

রাঙামাটি প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা শাখার উপ-পরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী।

এতে বিশেষ অতিথি ছিলেন, ঢাকাস্থ ইমাম প্রশিক্ষণ একাডেমীর সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান, জাতীয় ইমাম সমিতি রাঙামাটি জেলা শাখার সভাপতি ক্বারী মাওলানা মুহাম্মদ ওসমান গণি চৌধুরী।

স্বাগত বক্তব্য রাখেন, ইসলামিক ফাইন্ডেশন রাঙামাটির মাষ্টার ট্রেইনার মোঃ বখতেয়ার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করে ইসলামিক ফাইন্ডেশন রাঙামাটির ফিল্ড সুপারভাইজার মুহাম্মদ জয়নুল আবেদিন।
অনুষ্ঠানে কুরআন তিলওয়াত করেন মুহাম্মদ নুসাইর ইকবাল চৌধুরী, নাত পরিবেশন করেন মোঃ ওয়াজিদুল ইসলাম মেহরাব এবং দোয়া মাহফিল পরিচালনা করেন বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আশহাদুল ইসলাম। পরে আজান, হাম নাত ও কেরাত প্রতিযোগীতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে রাঙামাটিতে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

ভারতের পতাকা রাঙামাটিতে উত্তোলনের অপরাধেই কাপ্তাই বাঁধ – ঊষাতন তালুকদার

মানবতাবাদী সমাজ গঠনে লালন সাঁইয়ের দর্শন অনুসরণের আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

ঈদগাঁও থানা পরিদর্শনে এসপি এএনএম সাজেদুর রহমান

পারিবারিক কলহের জেরে কাপ্তাইয়ে গৃহবধূর আত্মহত্যা

দীঘিনালায় বাস্কেটবল ফাইনালে চ্যাম্পিয়ন ৭ বিজিবি

বিশ্ব মা দিবসে কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

কাপ্তাই হ্রদে কমেছে পানি; ব্যহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন

রামগড়ে ‘শিশু কানন’ এর উদ্বোধন করলেন ডিসি

১৬ মাস পর আদালতের নির্দেশে কবর থেকে কাউখালীর রনীর লাশ উত্তোলন 

error: Content is protected !!
%d bloggers like this: