মঙ্গলবার , ১১ এপ্রিল ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে ইমাম সমিতির আলোচনা সভা / শয়তানি কার্যক্রম থেকে আমাদের বেঁচে থাকতে হবে এবং আল্লাহর সাহায্য কামনা করতে হবে

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
এপ্রিল ১১, ২০২৩ ৮:৫৮ অপরাহ্ণ

 

জাতীয় ইমাম সমিতি রাঙামাটি জেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজানের গুরুত্ব, তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, মিলাদ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার রাঙামাটি প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভা ও মিলাদে সভাপতিত্ব করেন জাতীয় ইমাম সমিতি রাঙামাটি জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ ওসমান গনি চৌধুরী।

এতে প্রশান আলোচক ছিলেন রাঙামাটি ইসলামিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ¦ মাওলানা মোঃ জসিম উদ্দিন নুরী, বিশেষ আলোচক ছিলেন রাঙামাটি কালেক্টরেট জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আবুল হাশেম। সঞ্চালনা করেন জাতীয় ইমাম সমিতি রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হাসান মাহমুদ কাদেরী।

সভায় বক্তারা বলেছেন, রমজান মাসের গুরুত্ব, তাৎপর্য ও ফজিলত অপরিসীম। রোজার বিধান দেওয়া হয়েছে তাকওয়া অর্জনের জন্য, গুনাহ বর্জন করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জান্নাতের উপযোগী হওয়া, নিজেকে পরিশুদ্ধ করার জন্য। রমজান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে আর এ কোরআন মানবজাতির জন্য পথের দিশা, সৎপথের সুস্পষ্ট নিদর্শন, হক বাতিলের পার্থক্যকারী। রোজার মাসে শুরুতে আল্লাহ্ তাআলা জাহান্নামের দরজা বন্ধ করে দেন, জান্নাতের দরজা খুলে দেন এবং শয়তানকে শিকলবদ্ধ করে রাখেন। তাই শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকা সহজ হয়। নেক কাজে অগ্রগামী হতে পারে। আল্লাহ্ তাআলা পবিত্র কালামের অনেক জায়গায় শয়তানকে মানুষের প্রকাশ্য শত্রু বলে আখ্যায়িত করেছেন।

তিনি আরও বলেছেন, শয়তান তোমাদের শত্রু, তাকে শত্রু হিসেবেই গ্রহণ করো। সে চায় মানুষের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি করা, মদ জুয়ায় নিমগ্ন করা, মিথ্যা বলায় উদ্বুদ্ধ করা, এককথায় খারাপ কাজে জড়িয়ে দেওয়া। তাই শয়তানি কার্যক্রম থেকে আমাদের বেঁচে থাকতে হবে এবং আল্লাহর সাহায্য কামনা করতে হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিশ্ব শিশু দিবস ঘিরে রাঙামাটিতে ইয়ুথ এর নানান আয়োজন

কাপ্তাইয়ে সরকারি যাকাতের অর্থ বিতরণ 

লংগদুতে ৫০৯ পরিবারের মাঝে বিনামূল্যে সৌর বিদ্যুৎ বিতরণ

বাঙ্গালহালিয়াতে ৩ দিনব্যাপী অষ্টপ্রহর মহোৎসব ও ধর্মীয় সভা অনুষ্ঠিত

বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে পিটিএ কমিটি কর্তৃক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বিলাইছড়ি উপজেলা কার্বারী প্রতিষ্ঠাতা সভাপতি চিৎগুলা চাকমার অন্ত্যেষ্ঠিক্রিয়া সম্পন্ন

কাপ্তাইয়ে তাঁতীদলের সাথে জেলা বিএনপির যুগ্ম সম্পাদকের শুভেচ্ছা বিনিময়

মানুষের জন্য নিঃস্বার্থ ভাবে কাজ করতে হবে: সিনিয়র সচিব নাসিমুল গনি

ডিজিটাল নিরাপত্তা আইনে ৬ সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইবুনালে মামলা

রাইখালিতে শেখ রাসেল মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

error: Content is protected !!
%d bloggers like this: