শনিবার , ১৫ জুলাই ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটি রিপোর্টার্স ইউনিটিতে বিদায়ী জেলা প্রশাসক মিজানুর রহমান

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জুলাই ১৫, ২০২৩ ৮:০৯ অপরাহ্ণ

 

রাঙামাটির বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সদস্যদের সাথে বিদায়ী সাক্ষাতে মিলিত হয়েছেন।

আজ বিকালে রিপোর্টার্স ইউনিটির সম্মেলন কক্ষে আয়োজিত সাক্ষাৎ অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপচারিতায় রাঙামাটির বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন জেলা প্রশাসক। এসময় রাঙামাটির উন্নয়নে নতুন জেলা প্রশাসককে সহযোগিতা করতে সাংবাদিকদের আহবান জানান।

এসময় জেলা প্রশাসক বলেন, দেশের ৬৩ জেলার চেয়ে ভিন্ন জেলা রাঙামাটি। এখানকার পরিবেশ, কৃষ্টি কালচার সমতলের মত নয়। এখানে বিভিন্ন সম্প্রদায়ের লোকজন বসবাস করছে। এখানে সম্প্রদায়িক সম্প্রতি মাথায় রেখে কাজ করতে হয়।

তিনি আরো বলেন, রাঙামাটি জেলায় চাকরি না করলে পাহাড়ের অভিজ্ঞতা অজানা থেকে যাবে। আমি জেলা প্রশাসক হিসেবে দুই- আড়াই বছর এখানে ছিলাম। জানিনা রাঙামাটির জন্য কতটুকু উন্নয়ন করতে পেরেছি। তবে সব কিছু মিলিয়ে ভালোই কাটেছে দিনগুলোা। নতুন জেলা প্রশাসক যিনি আসছেন সেও অনেক ভাল। রাঙামাটির উন্নয়নে তাকে আপনারা সহযোগিতা করবেন।

এসময় উপস্থিত ছিলেন, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সহ সভাপতি সএং চাকমা, সহ সভাপতি হেফাজতুল বারী সবুজ, সাধারণ সম্পাদক এম, কামাল উদ্দিন, যুগ্ন সম্পাদক হিমেল চাকমা, অর্থ সম্পাদক চৌধুরী হারুন অর রশীদ, কার্যনির্বাহী সদস্য জিয়াউর রহমান জুয়েল ও রাঙামাটি সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ সহ আরো অনেকে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে গণঅভ্যুত্থানে আহত ও শহীদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত

রাঙামাটিতে পর্যটন সংগঠন “TOAR” গঠিত

লক্ষ্মীছড়ি উপজেলার প্রত্যন্ত দুর্গম অঞ্চলে সৌরশক্তি চালিত পানির পয়েন্ট স্থাপন করলো বাংলাদেশ সেনাবাহিনী

কাউখালী কচুখালীতে সাংগ্রাই জল উৎসব অনুষ্ঠিত

‘একুশে’ প্রকাশনার জন্য লেখা আহ্বান

পাহাড়ে ত্রিপুরাদের নবান্ন উৎসব শুরু

ঘটনা ধামাচাপা দিতে গোপনীয়তার অভিযোগ / কাউখালীর বেতবুনিয়ায় পাহাড়ধসে ২ শ্রমিক নিহত

কাউখালী সরকারি ডিগ্রি কলেজে ছাত্রদলের মতবিনিময় সভা

খাগড়াছড়িকে শিক্ষা আর অর্থনৈতিক দিক থেকে সেরা জেলা বানাতে চান কুজেন্দ্র লাল ত্রিপুরা

বর্ণিল আয়োজনে বিলাইছড়িতে বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: