বৃহস্পতিবার , ৩ আগস্ট ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

খাগড়াছড়িতে চার সাংবাদিককে কল্যাণ ট্রাস্ট’র সাড়ে তিন লক্ষ টাকার চেক প্রদান

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
আগস্ট ৩, ২০২৩ ৬:১০ অপরাহ্ণ

 

খাগড়াছড়ির চার সাংবাদিককে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে অনুদান হিশেবে সাড়ে তিন লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ‘খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইজে)’ কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।

খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন কেইউজে’র সাধারণ সম্পাদক সৈকত দেওয়ান।

কেইউজে’র সহ-সভাপতি মো. দুলাল হোসেন’র সঞ্চালনায় সম্পন্ন সভায় অনুদান প্রাপ্তদের মধ্য থেকে বাংলাভিশন’র জেলা প্রতিনিধি এইচ এম প্রফুল্ল অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, দেশের সাংবাদিকদের কল্যাণে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীর অবদান অনস্বীকার্য। এ ধারা অব্যাহত রাখতে সংশ্লিষ্টদের আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বাংলাভিশন প্রতিনিধি এইচ এম প্রফুল্লকে এক লক্ষ টাকা, একাত্তর টিভি’র রূপায়ন তালুকদারকে পঞ্চাশ হাজার টাকা এবং দৈনিক ইত্তেফাক’র মহালছড়ি উপজেলা প্রতিনিধি মিল্টন চাকমাকে পঞ্চাশ হাজার টাকার চেক তুলে দেন। এর আগে গুরুতর অসুস্থতা বিবেচনায় দৈনিক দিনকাল’র প্রতিনিধি নুরুল আলমকে দেড় লক্ষ টাকার আগাম চেক সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’র প্রধান কার্যালয় থেকে প্রদান করা হয়।

উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত খাগড়াছড়ি জেলার ১৫ জনের অধিক সাংবাদিককে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিষ্ঠিত ‘বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’ থেকে অনুদান প্রদান করা হয়েছে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে রাঙামাটিতে যুবলীগের বিক্ষোভ

রাঙামাটিতে গত বছরের তুলনায় এবছর কমেছে এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা

ধর্মীয় মূল্যবোধ গঠনে মসজিদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সিটি মেয়র ডাক্তার শাহদাদ হোসেন

রামগড়ে শীতবস্ত্র ও অনুদান দিলেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এম‌পি

রাঙামাটিতে যুবদলের বিক্ষোভ সমাবেশ

ঈদগাঁও থানা পরিদর্শনে এসপি এএনএম সাজেদুর রহমান

পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে লংগদু বগাচত্বর পরিবার কল্যাণ কেন্দ্রটি

বিনা ভোটের ফ্যাসিস্ট সরকার কৃষকদের মেরুদণ্ড ভেঙ্গে দিয়েছে -অ্যাড. মামুন

সাংগ্ৰাই উৎসবকে সামনে রেখে পথচারীদেরকে শরবত খাওয়ালেন মারমা তরুণ-তরুণীরা

কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে ভোটালাপ

error: Content is protected !!
%d bloggers like this: