শুক্রবার , ৪ আগস্ট ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

৯ মাস পর দীঘিনালায় উদ্ধার নরসিংদির মিতু আখতার

প্রতিবেদক
প্রতিনিধি, দীঘিনালা, খাগড়াছড়ি
আগস্ট ৪, ২০২৩ ১১:২৮ অপরাহ্ণ

 

নরসিংদী থেকে ৯ মাস আগে হারিয়ে যাওয়া মিতু আখতার’ উদ্ধার হলো দীঘিনালা উপজেলা থেকে।

৩ আগষ্ট বৃহস্পতিবার সন্ধ্যা থেকে দীঘিনালা বাস স্টেশন এলাকায় ঘুরাঘুরি করেন মিতু আখতার, পরে রাত ১০ টার দিকে স্টেশন সংলগ্ন একটি হোটেলের সামনে একটি চেয়ারে বসে থাকেন মিতু। রাত বাড়তে থাকায় নিরিবিলি হয়ে উঠে স্টেশন এলাকা। বিষয়টি সন্দেহের চোখে দেখা হলে দীঘিনালা থানা অবগত করেন এক যুবক। পরবর্তী দীঘিনালা থানার উপ-পরিদর্শক হাবিবুর রহমান খান, জরুরি পুলিশের একটি টহল টিম নিয়ে স্টেশন এসে জিঙাসাবাদ করা হলে, নিজ বাবা-মা এবং নরসিংদী জেলা এবং ঘোরাশাল একটি জায়গার নাম ছাড়া কোন সদুত্তর দিতে পারেনি মিতু আখতার। অপ্রকৃতিস্থ মনে হওয়া পুলিশ সহায়তা নেন তথ্য প্রযুক্তির।

এদিকে দীঘিনালা থানার চৌকস পুলিশে উপ-পরিদর্শক হাবিব রহমান খান, তৎক্ষনাৎ নরসিংদীর জেলার পলাশ থানায় যোগাযোগ করে সহায়তা নেন সেখানে দায়িত্বরত পুলিশের। পরে তথ্য প্রযুক্তির ব্যবহার করে পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করা হলে৷ মিতু আখতার এর মা এবং তার স্বামীর সাথে যোগাযোগ করা যায়।

দীঘিনালা থানার উপ-পরিদর্শক হাবিবুর রহমান খান, জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন সময়ে পথশিশু এবং প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা সংগঠনগুলোর সাথে জড়িত ছিলাম। অসহায় প্রতিবন্ধী মানুষদের জন্য কিছু করতে পারলেই নিজেকে তৃপ্ত মনে করতাম। অসহায় ও নিপীড়িত মানুষদের পক্ষে কাজ করার সেই মানসিকতা নিয়ে এখনো কাজ করে যাওয়ার চেষ্টা করছি। পুলিশের চাকরির সুবাদে মানবিক কাজ গুলো বেশি করতে পারছি। মিতু আখতার’কে নিয়ে কাজ করতে গিয়ে অনেক কষ্ট হয়েছিলো৷ মিতুকে প্রাথমিক জিঙ্গাসাবেদ অপ্রকৃতিস্থ মনে হয়েছে। আমি পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করে তার পরিবারের লোকজনের কাছে আজ রাত ১০ টায় হস্তান্তর করি।

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী জানান, সাধারণ মানুষের দোড় গোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে দীঘিনালা থানা পুলিশ নিরলসভাবে কাজ করছে। গতকাল একটি সূত্রে জানতে পারি অপরিচিত একজন নারী স্টেশন এলাকায় বসে আছে। রাত বাড়তে থাকায় কোন লোকজন না আসায়। দীঘিনালা থানার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের নিয়োজিত অফিসারের সহায়তায় দীঘিনালা থানা পুলিশের হেফাজতে এনে তাকে পরিবারের কাছে পৌঁছানোর জন্য কাজ করেছে দীঘিনালা থানা পুলিশ।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রামগড়ে বন্যার্ত এলাকায় জামায়াতের ত্রাণ বিতরণ

বাঘাইছড়িতে শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে ভুবনেশ্বরী কালী মন্দির পরিদর্শন করলেন ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ

মহালছড়ির ক্ষুদে শিক্ষার্থীরা পেলো ইউএনওর উপহার

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের ১ শত ১৮ বছর পূর্তিতে বর্ণাঢ়্য র‍্যালি

রাঙামাটি প্রতিবন্ধী স্কুলে নতুন বই ও পুরস্কার বিতরণ

রাঙামাটি জোনের শিক্ষা উপকরণ বিতরণ পানছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে

কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা / ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনীতে মুগ্ধতা

চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল

পার্বত্য এলাকায় গুণগত শিক্ষা, আর্থ সামাজিক ও টেকসই উন্নয়নে কাজ করছে পার্বত্য মন্ত্রণালয়-উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

error: Content is protected !!
%d bloggers like this: