শনিবার , ৫ আগস্ট ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

পলাশ বড়ুয়া’র পরিবারকে খাগড়াছড়ি জেলা পরিষদের সহযোগীতা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি
আগস্ট ৫, ২০২৩ ৭:২৬ অপরাহ্ণ

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ; প্রয়াত সাংবাদিক পলাশ বড়ুয়া’র পরিবারের পাশে থাকবে। তারই অংশ হিসেবে তাঁর মরণোত্তর ধর্মীয় শ্রাদ্ধক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে পরিষদ’র চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অনুদান প্রেরণ করেছেন।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ’র জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী আজ (শনিবার) বিকেলে প্রয়াতের স্ত্রী উর্মি বড়ুয়া’র হাতে এই অনুদান হস্তান্তর করেন।

এসময় খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)’-এর সভাপতি প্রদীপ চৌধুরী, সা. সম্পাদক সৈকত দেওয়ান এবং নির্বাহী সদস্য রূপায়ন তালুকদার উপস্থিত ছিলেন।

এসময় সামাজিক প্রতিনিধি হিসেবে হাচনসনপুর উচ্চ বিদ্যালয়’র প্রধান শিক্ষক দেবপ্রিয় বড়ুয়া উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী; সাংবাদিক পলাশ বড়ুয়া অসুস্থ হবার পর থেকেই খোঁজ-খবর রাখছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন। পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী জানিয়েছেন, তিনি দাপ্তরিক প্রয়োজনে জরুরীভাবে ঢাকায় যাচ্ছেন। সাংবাদিক পলাশ বড়ুয়া’র পরিবারের পাশে থাকার জন্য মাননীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা’র নির্দেশনা অনুযায়ী সব ধরনের পদক্ষেপ নেয়া হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের ক্রীড়া ও খাদ্য সামগ্রী পেয়েছে বিয়ারৌং অনাথ আশ্রম

বর্ণাঢ্য আয়োজনে মহালছড়িতে মহান বিজয় দিবস উদযাপন

বঙ্গবন্ধু সারাজীবন মানুষের স্বার্থের জন্য নেতৃত্ব দিয়ে সংগ্রাম করেছিল: পার্বত্য প্রতিমন্ত্রী

কাউখালীর বেতবুনিয়ায় পুকুরে ডুবে চার বছরের শিশুর মৃত্যু

বাঘাইছড়িতে ১১০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার বিতরণ

শপথ শেষে ৪ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

আলীকদমে তামাক চুল্লী নির্মাণ করতে গিয়ে প্রাণ গেল শ্রমিকের

রাঙামাটিতে বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্র ও পাঠাগারের উদ্বোধন

কাপ্তাইয়ে আইনশৃঙ্খলা রক্ষায় যৌথ বাহিনীর টহল

রাঙামাটিতে কমিউনিটি পুলিশিং ডে পালিত

error: Content is protected !!
%d bloggers like this: