রবিবার , ৬ আগস্ট ২০২৩ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

পানি বাড়ায় কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের ৫ টি ইউনিট চালু

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
আগস্ট ৬, ২০২৩ ৩:৩৯ অপরাহ্ণ

গত ৪ দিন ধরে অতিবৃষ্টি ও উজান হতে নেমে আসা  পাহাড়ী ঢলের কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাচ্ছে।

হ্রদে পানি বৃদ্ধি পাওয়ায় রাঙামাটির  কাপ্তাই পানি  বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। এতে সচল হয়ে উঠছে এক সাথে ৫ টি ইউনিট। এই ৫ টি ইউনিট হতে সর্বমোট ১ শত ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এ টি এম আব্দুজ্জাহের এর সাথে  রবিবার ( ৬ আগস্ট)  সকাল ১০ টা ১৫ মিনিটে  মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান,
গত কয়েক দিনের বৃষ্টি এবং পাহাড়ী ঢলের কারণে কাপ্তাই হ্রদে  পানির পরিমান  বৃদ্ধি পাচ্ছে।
রুলকার্ভ (পানির পরিমাপ) অনুযায়ী কাপ্তাই হ্রদে এই মুহুর্তে ( ৬ আগস্ট, সকাল ১০ টায়) ৯০.৬০  ফুট মীনস সী লেভেল (এম এস এল) পানি থাকার কথা। কিন্তু লেকে এখন পানি রয়েছে ৮২.৯০ ফুট এম এস এল। কাপ্তাই হ্রদে পানির ধারণ ক্ষমতা ১০৯ ফুট এম এস এল।

তবে পানি বৃদ্ধির ফলে  বর্তমানে এই কেন্দ্রের ৫  টি ইউনিট এর মধ্যে ৫ টি ইউনিট  সচল রয়েছে। এই ৫ টির ইউনিট থেকে বর্তমানে ১শত ৩৫ মেগাওয়াট   বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে।
তৎমধ্যে রবিবার(৬ আগস্ট) সকাল ১০ টা পর্যন্ত ১ নং ইউনিট হতে ৩৩ মেগাওয়াট, ২ নং ইউনিট হতে ৩২ মেগাওয়াট, ৩ নং ইউনিট হতে ২৬ মেগাওয়াট, ৪ নং ও ৫ নং ইউনিট হতে প্রতিটিতে ২২  মেগাওয়াট  করে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। পানির পরিমান বাড়লে বিদ্যুৎ উৎপাদন আরোও বাড়বে।

উৎপাদিত বিদ্যুতের পুরোটাই জাতীয় গ্রীডে সঞ্চালন করা হচ্ছে বলে তিনি জানান।

প্রসঙ্গত: পানির উপর নির্ভরশীল কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে এতদিন পানির অভাবে শুধুমাত্র ২ থেকে ৩ টি ইউনিট রেশনিং করে চালু রেখে বিদ্যুৎ উৎপাদন করা হয়েছিল। বর্তমানে পানি বাড়ার ফলে  ৫ টি ইউনিট সচল করা হয়েছে।  এই ৫ টি ইউনিট এর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা  ২ শত ৩০ মেগাওয়াট।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁওয়ে ২০ লিটার চোলাই মদসহ নারী আটক

দীঘিনালায় অসহায়দের মাঝে সেনাবাহিনীর ঈদ উপহার বিতরণ 

রাঙামাটি ফিসারি বাঁধে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষ, আহত ৪

রাঙামাটিতে মেয়াদোত্তীর্ণ খাবার রাখার দায়ে বনফুল সুইটসকে অর্থদন্ড

কাপ্তাইয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন অনুষ্ঠিত

রাঙামাটি জেলা প্রশাসকের সহায়তায় ৩২ জন কলেজ শিক্ষার্থীর হাতে নতুন বই

মহালছড়িতে দুই গ্রাম পরিদর্শনে উপজেলা নির্বাহী অফিসার, সহায়তার আশ্বাস

ঈদের তৃতীয় দিনে কাপ্তাইয়ের বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভীড়

কক্সবাজারে মাদ্রাসায় চাকরি না করেই সুপার পদে এমপিওভুক্ত

খাগড়াছড়ির ৫৮ পূজা মন্ডপে জেলা পরিষদের ১০ লক্ষ টাকা অনুদান

error: Content is protected !!
%d bloggers like this: