বুধবার , ৯ আগস্ট ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটির কুতুকছড়িতে অগ্নিকান্ড, দোকানসহ বসতঘর পুড়ে ছাই

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
আগস্ট ৯, ২০২৩ ৯:৫৫ অপরাহ্ণ

 

রাঙামাটির সদর উপজেলাধীন কুতুকছড়ি বাজার সংলগ্ন এলাকায় অগ্নিকান্ড, দোকানসহ বসতঘর পুড়ে ছাই। বুধবার সন্ধ্যায় কুতুকছড়ি এলাকার বিমল জ্যোতি চাকমার বসতঘর থেকে বিদ্যুৎ সট সার্কিট এর মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে বলে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ নিশ্চিত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানান, কুতুকছড়ি বাজার সংলগ্ন বিমল জ্যোতির বসতঘর আর এক সাথেই লাগানো। আগুনের সূত্রপাত ঘটে বিমল জ্যোতির বসতঘর থেকে। মূহুর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাঙামাটি ফায়ার সার্ভিস এসে ঘন্টা ব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় লোকজন,আইনশৃঙ্খলাবাহিনী ও ব্যবসায়িরা আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করেন।

বিমল জ্যোতি চাকমা ও স্থানীয়রা জানান,সবই পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে ক্ষয়-ক্ষতির পরিমান প্রায় ১৫-২০লক্ষ টাকার মত।এখানে ২টি বসতঘর ও ৭টি দোকানপাট ছিল। তবে এটি একটি অপূরণীয় ক্ষতি হয়ে গেল।

রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে পৌছি। প্রায় ঘন্টা ব্যাপী চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। বিমল জ্যোজি চাকমার বসতঘর হতে বিদ্যুৎ সর্ট সার্কিট এর মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটেছে। এতে প্রাথমিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমান আনুমানিক ১৫-২০ লক্ষ টাকার মত হতে পারে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ 

মহালছড়িতে খাগড়াছড়ি জেলা তাঁতী দলের নির্বাচনী প্রচারণা

বিএসপিআইএ একাডেমিক ভবন নির্মাণ করা হবে- দীপংকর তালুকদার

লংগদুতে বাল্যবিবাহের ফাঁদে নবম শ্রেণির ছাত্রী, রক্ষা পেল ইউএনওর হস্তক্ষেপে

মানিকছড়িতে আগুনে পুড়ে ছাই ৭ দোকান

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু 

রাঙামাটিতে ফ্যাসিস্ট আওয়ামী দোসররা প্রকাশ্য ষড়যন্ত্রে লিপ্ত– বিএনপি-জামায়াত

কাপ্তাই শিশু নিকেতনে তিন দিনব্যাপী গণিত উৎসব ও ম্যাথ টু রোবটিক্স’র উদ্বোধন

কোতয়ালী থানার অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগ- শ্রমিক লীগের ২ নেতা সহ গ্রেপ্তার ৫

কাউখালীতে পাহাড়ের প্রথম রঙিন ফুলকপি চাষে কৃষকের সফলতা

error: Content is protected !!
%d bloggers like this: