শুক্রবার , ২৫ আগস্ট ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

আদিবাসী কোটার দাবিতে বাঘাইছড়িতে সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
আগস্ট ২৫, ২০২৩ ৬:৩৯ অপরাহ্ণ

দেশের সকল উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে ৫% আদিবাসী কোটা নিশ্চিতকরণ, পার্বত্য চট্টগ্রামে প্রাথমিক, মাধ্যমিক ও কলেজগুলোতে শিক্ষক সংকট নিরসনসহ পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণাঙ্গ ও যথাযথ বাস্তবায়নের দাবিতে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ বাঘাইছড়ি থানা শাখার উদ্যোগে ছাত্র ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২৫ আগস্ট) সকাল ১০ ঘটিকায় উপজেলার বাঘাইছড়ি ইউনিয়নের ঐতিহ্যবাহী বটতলা মাঠে ছাত্র ও জন সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ সভাপতি ডা: সুমিত রঞ্জন চাকমা।

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ বাঘাইছড়ি থানা শাখার সভাপতি পিয়েল চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি নিপন ত্রিপুরা, রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি জিকো চাকমা, জনসংহতি সমিতির বাঘাইছড়ি থানা শাখার সভাপতি প্রভাত কুমার চাকমা, রাঙ্গামাটি মহিলা সমিতির সদস্য শান্তনা তালুকদার, খেদারমারা ইউনিয়ন চেয়ারম্যান বিল্টু চাকমা, কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভদ্রসেন চাকমা সহ জেলা- উপজেলা জনসংহতি সমিতি ও পাহাড়ি ছাত্র পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন, সকল শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি চাকুরীতে এবং উচ্চ শিক্ষা অর্জনের লক্ষে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ৫ ভাগ আদিবাসী কোটা বাস্তবায়নের দাবী জানান, ভাড়াটিয়া শিক্ষক অপসারণ করে স্ব স্ব এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের জন্য স্থানীয়দের শিক্ষক হিসেবে নিয়োগের জন্য দাবী জানান।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও জনসাধারণের অংশগ্রহণে সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চন্দ্রঘোনা পুলিশের অভিযানে ২০ লিটার দেশীয় চোলাইমদসহ আটক –১

ভারত থেকে আসা ৩০ কেজি গাঁজা জব্দ করলো রামগড় বিজিবি

ঈদগাঁওয়ে বালির গর্তে পড়ে শিশুর মৃত্যু

বিশ্ব মানবাধিকার দিবসে কাপ্তাইয়ে ছাত্রদলের মানববন্ধন

সালাহউদ্দিন আহমদের পক্ষ থেকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ২০০ মানুষ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মহালছড়িতে দোয়া মাহফিল

ঈদগাঁওয়ে চাঁদাবাজি- দখলবাজিসহ কোন অপরাধির স্থান হবেনা– লুৎফুর রহমান কাজল

প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন আজ সমৃদ্ধির স্বপ্ন জাগানিয়া ‘নানিয়ারচর সেতু’

চকরিয়ায় যাত্রীবাহি বাস ও জীপের মুখোমুখি সংঘর্ষ: নিহত-১, চালকসহ আহত-২

লংগদুতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

error: Content is protected !!
%d bloggers like this: