সোমবার , ২৮ আগস্ট ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রামগড় চা বাগানে বজ্রপাতে ৬ চা শ্রমিক আহত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি
আগস্ট ২৮, ২০২৩ ৮:৪৬ অপরাহ্ণ

রামগড় চা বাগানে বজ্রপাতে ৬ জন চা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আহতদের রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে তারা এখন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (২৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে রামগড় চা বাগানে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
বাগানের পঞ্চায়েত কমিটি সূত্রে জানা গেছে, সোমবার সকাল থেকেই থেমে থেমে হালকা বৃষ্টি হচ্ছিল। অন্য দিনের মতো আজ দুপুরে চা বাগানের ৩১ নং সেকশনে শ্রমিকরা কাজ করছিলেন। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটলে ঘটনাস্থলেই ৬ জন চা শ্রমিক গুরুতর আহত হন। বজ্রপাতটি যে ছায়াবৃক্ষের উপর সরাসরি পড়েছিল সেটি তছনছ হয়ে যায়।
রামগড় চা বাগানের সিনিয়র ম্যানেজার মো: জয়নাল আবেদীন দৈনিক সমকালকে জানান, আহত শ্রমিকদের দ্রুত রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য অন্যান্য ব্যবস্থা গ্রহণ করা হবে।
চা বাগানের দায়িত্বরত চিকিৎসক মো: ইব্রাহিম জানিয়েছেন, আহত শ্রমিকদের যথাযথ চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি উপস্থিত আছেন এবং শ্রমিকরা পুরোপুরি সুস্থ হওয়া পর্যন্ত বাগান কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিলাইছড়ির দুর্গম এলাকায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিচ্ছে হিল ফ্লাওয়ার

কাপ্তাইয়ে সেনাবাহিনী কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

সেনাবাহিনীর সহযোগিতায় রামগড় থানার কার্যক্রম চলছে

কাপ্তাইয়ে এক হাজার জন নিলেন করোনার চতুর্থ ডোজ ভ্যাকসিন

এমপি দীপংকরের সাথে সৌজন্য সাক্ষাৎ কাপ্তাই উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যানদের

দীঘিনালায় আগুনে পুড়ল দুই বসতঘর

সালথায় ৬ মামলার আসামি দুর্ধর্ষ চোর ইমদাদ পুলিশের হাতে আটক

পার্বত্য অঞ্চলের কৃষি দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে এক যুগান্তকারী বিপ্লব ঘটাবে- পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

ঘোষিত হলো নানিয়ারচর মহিলা দলের নয়া কমিটি

কাপ্তাইয়ে ইউনিয়নে ইউনিয়নে বিএনপির গণমিছিল ও সম্প্রীতি শান্তি সমাবেশ অনুষ্ঠিত 

error: Content is protected !!
%d bloggers like this: