বৃহস্পতিবার , ২১ সেপ্টেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মাটিরাঙ্গায় ভারতীয় পণ্য উদ্ধার

প্রতিবেদক
প্রতিনিধি, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি
সেপ্টেম্বর ২১, ২০২৩ ৪:০৪ অপরাহ্ণ

মাটিরাঙ্গায় সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে আনা ভারতীয় ওষুধ ও কসমেটিক জব্দ করা হয়েছে। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ টাকারও বেশি।

বুধবার (২০ সেপ্টেম্বর) রাতে মাটিরাঙ্গা পৌরসভাধীন পলাশপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব ভারতীয় পণ্য জব্দ করা হয়।

সেনাবাহিনীর সূত্রে জানা যায়, অবৈধ পথে ভারতীয় বিভিন্ন পণ্য সামগ্রী মাটিরাঙ্গায় প্রবেশ করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাটিরাঙ্গা সেনা জোনের ওয়ারেন্ট কর্মকর্তা মো. শেখ দিদারুল আলমের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মাটিরাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড পলাশপুর এলাকায় পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ওষুধ এবং কসমেটিকস উদ্ধার করা হয়। জব্দ ভারতীয় ওষুধ ও কসমেটিকস মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান বলেন, সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে ভারতীয় পণ্য অবৈধ পথে আসা বন্ধে কাজ করছে সেনাবাহিনী। আগামীতেও অভিযান চলমান থাকবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

যেন এক পরিপূর্ণ খামার বাড়ি বাঘাইছড়ির ইওএনও’র বাংলো

স্বাস্থ্য বিভাগের নিয়োগে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন– নিয়োগদাতা কর্তৃপক্ষ

কক্সবাজার ঝাউবাগান থেকে সংবাদকর্মীর মরদেহ উদ্ধার

রাঙামাটি আসনে নির্বাচনী প্রতীক বরাদ্দ পেলো ৭ প্রার্থী

ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শহীদ হাদির স্মরণে দোয়া মাহফিল

বিলাইছড়িতে শীতবস্ত্র বিতরণ

ফারুয়া ইউনিয়নে দুস্থ-অসহায় মহিলাদের চাউল বিতরণ

বাঘাইছড়িতে জনসংহতি সমিতি এমএন লারমা শাখার ৭ম সম্মেলন অনুষ্ঠিত

সু-শাসন প্রতিষ্ঠায় কাপ্তাইয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা

রুমায় পরিবার পরিকল্পনার বিভাগের বিশেষ সেবা ক্যাম্পের সমাপনী

error: Content is protected !!
%d bloggers like this: