শুক্রবার , ২৯ সেপ্টেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে নানা আয়োজন 

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি
সেপ্টেম্বর ২৯, ২০২৩ ৭:১৪ অপরাহ্ণ

 

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৭ তম শুভ জন্মদিন উপলক্ষে কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শুক্রবার বিকেলে কাপ্তাই উপজেলা সদরে  আনন্দ শোভাযাত্রা এবং উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই উপজেলা পরিষদ চত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদর ও বড়ইছড়ি বাজার প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।

এরপর কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে  উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুই ছাইন চৌধুরী’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুজন তনচংগ্যা ধনা এর সঞ্চালনায় এতে  বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি  প্রকৌশলী থোয়াইচিং মং মারমা, সহ-সভাপতি,  কাজী মাকসুদুর রহমান বাবুল,  স্বপন বড়ুয়া, ভোলানাথ তনচংগ্যা, যুগ্ম সম্পাদক  আব্দুল ওহাব ও মোঃ নুরুল্লাহ ভূঁইয়া।

আলোচনা সভা শেষে মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয় এবং  কেক কাটা হয়। অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: