শুক্রবার , ২৯ সেপ্টেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

লংগদুতে বিজিবি’র অভিযানে অবৈধ কাঠ জব্দ

প্রতিবেদক
ওমর ফারুক মুছা, নিজস্ব প্রতিবেদক, লংগদু
সেপ্টেম্বর ২৯, ২০২৩ ৭:১৮ অপরাহ্ণ

 

রাঙামাটির লংগদু উপজেলায় বিজিবি’র বিশেষ অভিযানে সেগুন ও গামারী কাঠ জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভাসাইন্যাদম ইউনিয়নের শিলকাটাছড়া নামক স্থানে বন থেকে সেগুন ও গামারী কাঠ কেটে একদল চোরাকারবারী চোরাচালানের উদ্দেশ্যে নৌকায় উঠাচ্ছে।

সংবাদ পেয়ে সাথে সাথে রাজনগর জোন কমান্ডার লেঃ কর্নেল শাহ্ মোঃ শাকিল আলম, এসপিপি এর নির্দেশনায় অত্র জোনের সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস এর নেতৃত্বে জোন সদর হতে একটি টহলদল শিলকাটাছড়া নামক স্থানে পৌঁছলে, চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে কাঠগুলো রেখে দ্রুত পালিয়ে যায়।

টহল দল উক্ত স্থান হতে মালিকবিহীন অবস্থায় আনুমানিক ২শত ঘনফুট সেগুন ও গামারী কাঠ জব্দ করে। উক্ত কাঠসমূহ রাঙ্গীপাড়া ফরেস্ট অফিসে হস্তান্তর ও মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ প্রসংগে রাজনগর জোন কমান্ডার জানান, অবৈধ কাঠ চোরাচালানের বিরুদ্ধে চলমান আভিযান কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: