রবিবার , ২০ ফেব্রুয়ারি ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

নানিয়ারচরে শশুরবাড়িতে ভুলে বিষপানে যুবকের মৃত্যু

প্রতিবেদক
পাহাড়ের খবর ডেস্ক
ফেব্রুয়ারি ২০, ২০২২ ২:১৪ অপরাহ্ণ

 

মেহেরাজ হোসেন সুজন, নানিয়ারচর। 

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় বেতছড়ি এলাকার শ্বশুর বাড়িতে দিপু দেওয়ান(২৮) নামে এক যুবক মারা গিয়েছে।

শনিবার রাতে এই ঘটনা ঘটে। সে খাগড়াছড়ি জেলার নানিয়ারচর উপজেলার সিমান্ত এলাকা মহালছড়ি উপজেলার বাঘমারা গ্রামের মন্টুম দেওয়ানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে তার ভাইয়ের ছেলে কফেল তালুকদার মুঠোফোনে জানান, তার চাচা দিপু দেওয়ান গত কাল রাত দেড়টার দিক রাতের খাবার শেষে ভূল বশত পানি খেতে গিয়ে বোতলে রাখা ক্ষেতে দেয়ার বিষ মিশ্রিত পানি সেবন করে।

পরে তাকে নানিয়ারচর সদর হাসপাতালে নিলে অবস্থা সংকটময় দেখলে রাঙামাটি জেলা সদর হাসপাতালে ছাড়পত্র দেয়া হয়। পরে ভোর ৫ টার দিকে সে মারা যায়। লাশ তার নিজ বাড়ি মহালছড়ি বাঘমারায় রয়েছে এবং দাহ ক্রিয়া করার কাজ চলছে।

ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে নানিয়ারচর থানার (এস আই) মোঃ- আরিফুল ইসলাম জানান, গেল রতের ঘটনাটির বিষয়ে আমরা তদন্তে এসেছি।

এ কর্মকর্তা বলেন, স্থানীয়দের থেকে জানতে পারি দিপু দেওয়ান তার পেশাগত কাজ নদীতে মাছ ধরার উদ্দেশ্য তার শশুর বাড়ি এসেছিল। পরে গেল রাতে পানি খেতে গিয়ে পাখি মারা বিষ মিশ্রিত পানি খেয়ে ফেলে এবং মারা যায়।

নানিয়ারচর থানার (ওসি তদন্ত) রফিকুল ইসলাম জানান, বিষয়টি আমরা অবগত হয়েছি। এ বিষয়ে নানিয়ারচর থানায় মামলা করা হয়নি। তদন্তের লক্ষ্য পুলিশ সেখানে গিয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

লক্ষীছড়িতে ১৫০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

আই লাভ রাঙামাটি’ আসামবস্তী-কাপ্তাই পর্যটক সড়কের দু’পাশে বৃক্ষরোপন অভিযান

মানিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজনের লাখ টাকা জরিমানা, এক মাসের কারাদণ্ড

রাঙামাটি মিনি ট্রাক পিক আপ মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

মহালছড়িতে প্রথম উপজেলা কাব ক্যাম্পুরী ও ৪র্থ স্কাউট সমাবেশের উদ্বোধন

কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে কুইজ প্রতিযোগিতা ও চলচ্চিত্র প্রদর্শন

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের রাঙামাটি জেলা কমিটি গঠন

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে কাপ্তাই থানা পুলিশের আনন্দ শোভাযাত্রা

রাজস্থলীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কাপ্তাইয়ে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

error: Content is protected !!
%d bloggers like this: