সোমবার , ৩০ অক্টোবর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

মানিকছড়িতে অসহায়ের চিকিৎসায় এগিয়ে এলেন ইউএনও

প্রতিবেদক
থোয়াই অংপ্রু মারমা, মানিকছড়ি, খাগড়াছড়ি
অক্টোবর ৩০, ২০২৩ ১১:১৬ অপরাহ্ণ

 

অসহায় বয়োঃবৃদ্ধ মোঃ আবদুল হাই (৭০) এর চিকিৎসায় এগিয়ে এসেছেন খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রক্তিম চৌধুরী ও যুব রেড ক্রিসেন্টের সদস্যরা।

মানিকছড়ি উপজেলার সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে এয়াতলং পাড়া বাসিন্দা মোঃ আবদুল হাই (৭০)। দীর্ঘদিন ধরে তিনি হার্নিয়া সহ বিভিন্ন রোগে ভুগছিলেন। আর্থিক অভাবের কারণে উন্নত চিকিৎসা নিতে পারছিলেন না। ওয়ার্ডের ইউপি মেম্বার মো. হানিফ বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) রক্তিম চৌধুরীকে জানালে ইউএনও রক্তিম চৌধুরী তাঁর বন্ধুদের মাধ্যমে বয়োঃবৃদ্ধ আবদুল হাইয়ের চিকিৎসার ব্যবস্থা করেন।

গতকাল ২৯ অক্টোবর রোগীর স্বজনের হাতে চিকিৎসা বাবদ কিছু টাকা হস্তান্তর হয়েছে। প্রয়োজন অনুযায়ী পরবর্তীতে অর্থ প্রদান করা হবে ইউএনও জানান।

এছাড়া তার চিকিৎসাকালীন পাশে থাকা, চট্টগ্রাম শহরে আনা-নেয়া, পরিচর্যা করার ও পর্যবেক্ষণ করার দায়িত্ব নিয়েছে যুব রেড ক্রিসেন্ট মানিকছড়ি ইউনিটের সদস্যরা।

ইউএনও রক্তিম চৌধুরী বলেন, গত বছর বৈশাখী নামে এক সাঁওতাল শিশুর চিকিৎসার জন্যও আমি বন্ধুদের সহায়তা পেয়েছি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে বিএনপি’র তিন নেতাকর্মীকে পিটিয়ে আহত

বাঘাইছড়িতে জামানত হারালেন আ’লীগ প্রার্থী ও তার বাবা

রাঙামাটি সদরে রোমান ও কাউখালীতে ৩ ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা প্রত্যাহার

যে জাতি গুণীজনকে সম্মান দিবে সে জাতি তত উন্নত হবে-পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা

রামগড়ের নির্মানাধীন বাঙ্গালী বসতি ভাংচুর ও বাধাঁর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

বিলাইছড়ি দুর্গম এলাকায় সেনাবাহিনীর ঈদ সামগ্রী বিতরণ 

সমতল-পাহাড়ে আমরা সবাই একসাথে মিলেমিশে থাকব – উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

সীমান্তে ইয়াবার অব্যাহত অনুপ্রবেশ: জাতীয় নিরাপত্তা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অশনিসংকেত

বাঙ্গালহালিয়ায় কাপ্তাই তথ্য অফিসের উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত 

কাউখালীতে প্রকল্পের সুবিধাভোগীদের নিয়ে মত বিনিময় সভা করলেন দীপংকর তালুকদার

error: Content is protected !!
%d bloggers like this: