শুক্রবার , ৩ নভেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

লংগদুতে জেল হত্যা দিবস পালিত

প্রতিবেদক
প্রতিনিধি, লংগদু, রাঙামাটি
নভেম্বর ৩, ২০২৩ ৩:৪৩ অপরাহ্ণ

জেল হত্যা দিবস উপলক্ষে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন লংগদু উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার (৩ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন লংগদু উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সেলিম। যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শিপুর সঞ্চালনায় এ সময় প্রধান বক্তার বক্তব্য রাখেন, লংগদু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু।

এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল আলী, গুলশাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম প্রমুখ।

এছাড়াও সভায় রাঙামাটি জেলা আওয়ামী লীগের সদস্য ফয়েজুল আজীম, লংগদু উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সুভাষ চন্দ্র দাশ, সহ সভাপতি হোসেন আলী, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদিকা আনোয়ারা বেগম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নির্পণ চাকমা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী তানিয়া আফরোজ হাওয়া, যুবলীগের সভাপতি মো. চান মিয়া ও সাধারণ সম্পাদক কামাল পাশা সহ আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে বাবুল দাশ বাবু বলেন, সকল প্রকার ষড়যন্ত্রকে রাজপথে প্রতিহত করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় দীপংকর তালুকদার এমপিকে পুনরায় নির্বাচিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এর আগে লংগদু উপজেলা পাবলিক লাইব্রেরীর সম্মুখে জাতীয় চার নেতার অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, এক মিনিট নিরবতা পালন ও এক শোক র‍্যালী বের করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে অনলাইন অ্যাপের মাধ্যমে কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ শুরু 

কাপ্তাইয়ে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে আমন ধান বীজ বিতরণ

কাপ্তাই প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মূল বিঝুর উৎসবে মুখর এখন পাহাড়ি জনপদ

লংগদুর এক গ্রামে ১২০ বিঘা জমিতে সরিষা চাষ

বেগম খালেদা জিয়ার আত্মার সদগতি কামনায় কেপিএম কয়লার ডিপু হরি মন্দিরে প্রার্থনা

রাজস্থলীতে ড্রাম ট্রাক দুর্ঘটনায় ৭ শ্রমিক আহত

খাগড়াছড়িতে বিপন্ন ভাষাসমূহ পুনরুজ্জীবন নিয়ে কর্মশালা

চিৎমরম ঐতিহ্যবাহী বৌদ্ধ বিহারে অষ্টপরিস্কার দান সংঘদান উৎসবে হাজারো ভক্তের ঢল

রাজস্থলীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

error: Content is protected !!
%d bloggers like this: