শনিবার , ৪ নভেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রামগড়ে ১ কোটি ৬২ লাখ টাকার অবৈধ মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
নভেম্বর ৪, ২০২৩ ৮:৫২ অপরাহ্ণ

 

খাগড়াছড়ির রামগড়ে সীমান্ত রক্ষায় নিয়োজিত ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আওতাধীন চট্টগ্রাম উত্তরের বিভিন্ন বিওপি কর্তৃক নানা সময়ের অভিযানে উদ্ধারকৃত প্রায় ১ কোটি ৬২ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

শনিবার (৪ নভেম্বর) সকালে রামগড় উপজেলার বাগানবাজার উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ।

এসময় ৪৩ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুম’র সভাপতিত্বে ২৩ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল আলমগীর কবির, ৪০ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ, রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ধ্বংসের মধ্যে ছিল, নোট-৭২৫১ বোতল ভারতীয় বিভিন্ন প্রকার মদ, ২৬৯ বোতল ভারতীয় বিয়ার ক্যান, ১৯২৭ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৯৮৭৮ পিস ভারতীয় ইয়াবা, ৪০৯.৩৬ কেজি ভারতীয় গাঁজা, ২০৮.২৫ লিটার ভারতীয় চোলাই মদ, ৪০ পিস টার্গেট ট্যাবলেট, ৪০ পিস সেনেগ্রা ট্যাবলেট ও ৫শ পিস মিসোলাইড ট্যাবলেট।

বিজিবি সূত্র জানায়, ২০১৬ সাল থেকে অদ্যাবধি চট্টগ্রাম জেলার সীমান্ত এলাকা হতে উদ্ধারকৃত বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ৬১ লক্ষ ৯৮ হাজার টাকা।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আর্য‍্যগিরি বন বিহারকে সেনাবাহিনীর আর্থিক অনুদান

কাপ্তাইয়ে ভিজিএফ চাল পেল ৫৫৫০ পরিবার

মসজিদের টাকা আত্মসাৎ করার অভিযোগে সাংবাদিক সম্মেলন

নির্বাচনী তফসিল দেশকে মহা বিপর্যয়ের দিকে নিয়ে যাবে-ইউপিডিএফ

বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত ৬

দুর্গাপূজা উপলক্ষে কাপ্তাই থানায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

খাগড়াছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

মাটিরাঙ্গায় লাইসেন্স বিহীন হোটেল রেস্টুরেন্টে অভিযান

জাতীয় নির্বাচনে রাঙামাটি সংসদীয় আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

কাল থেকে পাহাড়ে প্রাণের উৎসব বৈসাবি শুরু / খাগড়াছড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রায় হাজারো মানুষের অংশগ্রহণ

error: Content is protected !!
%d bloggers like this: