বুধবার , ৮ নভেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

জুরাছড়ি ফকিরাছড়ি শাখা বন বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত

প্রতিবেদক
সুমন্ত চাকমা, জুরাছড়ি, রাঙামাটি
নভেম্বর ৮, ২০২৩ ৭:৫৯ অপরাহ্ণ

 

সূখ ও বিশ্ব শান্তি মঙ্গলের প্রার্থনায় জুরাছড়ি উপজেলার মৈদং ইউনিয়নের ফকিরাছড়ি শাখা বন বিহারে ১৩ তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ নভেম্বর) মৈদং ইউনিয়নের ফকিরাছড়ি শাখা বন বিহারের উপাসক-উপাসিকার আয়োজিত অনুষ্ঠানের সকালে প্রথম পর্বে বুদ্ধ মুর্তি দান, সংঘদান, অষ্টপুরস্কার দান ও পঞ্চশীল গ্রহন অনুষ্ঠিত হয়। এছাড়া ফকিরাছড়ি শাখা বন বিহারের অধ্যক্ষ দেবগুপ্ত ভিক্ষুকে স্থবির(ভিক্ষু কাল ১০ বছর পূর্ণ) বরণ করা হয়।

বেলা ২টায় শোভাযাত্রার মাধ্যমে কঠিন চীবর ও কল্পতরু মঞ্চে আনায়নের মাধ্যমে মূল অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি জোন উপ অধিনায়ক, বিশেষ অতিথি মৈদং ইউপি চেয়ারম্যান সাধনা নন্দ চাকমাসহ স্থানীয় হেডম্যান সম্রাট চাকমা উপস্থিত ছিলেন।

এ সময় বুদ্ধের বানী আলোকপাঠ করেন রাঙামাটি রাজ বন বিহারে আবাসিক ভিক্ষু জ্ঞান প্রিয় মহাস্থবির, বিমলা নন্দ মহাস্থবির ও প্রিয় তির্য্য মহাস্থবির, ধর্মধার মহাস্থবির । অনুষ্ঠান শেষে সন্ধ্যায় ফানুস উড়ানো হয়।

উল্লেখ্য এর আগে মঙ্গলবার (৭ নভেম্বর) সন্ধ্যায় বুনন শিল্পীরা পঞ্চশীল গ্রহনের মধ্যে দিয়ে বেইন ঘরের কঠিন চীবর বুনন উদ্ভোধন করেন রাজ বন বিহারে আবাসিক ভিক্ষু জ্ঞান প্রিয় মহাস্থবির।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাজেকে সেনা অভিযানে ইউপিডিএফ সদস্য আটক

রুপসী কাপ্তাইয়ের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নানা আয়োজন

কোটা সংস্কারের দাবিতে কাপ্তাই বিএসপিআই এ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

গণহত্যার বিচারের দাবীতে লংগদুতে ৩৫ কাঠুরিয়া হত্যাকান্ড দিবস পালিত

রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল; সম্পাদক কামাল

কাপ্তাইয়ের ওয়াগ্গা ফইরা মুরং ঝর্না বর্ষায় প্রাণ পেয়েছে নবরুপে

খাগড়াছড়ি কৃষি ব্যাংক কর্মকর্তা নিকোলাস চাকমা’র বিরুদ্ধে এক কোটি উনচল্লিশ লক্ষাধিক টাকা আত্মসাতের মামলা

চিকিৎসকের সই জালিয়াতি করে ল্যাব রিপোর্ট, বন্ধ ঘোষণা ‘রাঙামাটি পপুলার হসপিটাল’

বান্দরবান জেলায় নতুন পুলিশ সুপার তারিকুল ইসলাম

সাজেক যেন এক ধ্বংসস্তূপ: আগুনের পর দিনেও হতাশা ও অনিশ্চয়তা

error: Content is protected !!
%d bloggers like this: