শনিবার , ১১ নভেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
নভেম্বর ১১, ২০২৩ ৮:১৯ অপরাহ্ণ

 

“ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান, লক্ষ্য এবার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ” এই প্রতিপাদ্যে শনিবার (১১ নভেম্বর) বিকেল ৩টায় রাঙামাটি জেলা যুবলীগের উদ্যোগে পৌরসভা প্রাঙ্গনে এই যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা যুবলীগের সভাপতি ও পৌরসভা মেয়র মো: আকবর হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজলের সঞ্চালনায় অনুষ্ঠিত যুব সমাবেশে প্রধান অতিথি ছিলেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগ সভাপতি দীপংকর তালুকদার এমপি।

সভায় রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: জমির উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিন্টু মারমা, অর্থ সম্পাদক মো: ছলিম উল্ল্যাহ সেলিম, সদস্য আশীষ কুমার চাকমা নব, মো: আবু তৈয়ব, জেলা কৃষকলীগ সভাপতি মো: জাহিদ আকতার, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো: শাওয়াল উদ্দিন, সাধারণ সম্পাদক মো: শাহজাহান, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি উদয়ন বড়ুয়া, রাঙামাটি সদর উপজেলা যুবলীগের সভাপতি আবু মুসা, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক লেখিকা চাকমা, জেলা ছাত্রলীগের সভাপতি মো: আব্দুল জব্বার সুজন, সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা প্রমুখ বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে এবং শেখ ফজলুল হক মনির নেতৃত্বে ১৯৭২ সালের এই দিনে যাত্রা শুরু হয় যুবলীগের। পাঁচ দশকের বেশি সময় ধরে দীর্ঘ লড়াই-সংগ্রাম ও হাজারো নেতাকর্মীর আত্মত্যাগের মাধ্যমে যুবলীগ দেশের সর্ববৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে। বক্তারা আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে। এ জন্য প্রত্যেক কর্মীকে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এই সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা বলে নৌকার পক্ষে ভোট চেতে হবে। আর যারা নির্বাচনকে বানচালের জন্য সন্ত্রাসী, অগ্নিসংযোগ ও লুটপাট করবে তাদের দাঁত ভাঙা জবাব দিতে হবে। একই সাথে পাহাড়ের সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সকলকে সোচ্ছার হওয়ার আহব্বান জানানো হয়।

যুব সমাবেশের আগে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গন থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা পর্যন্ত একটি বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়।

যুব সমাবেশে জেলা-উপজেলা থেকে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

আলোচনা সভা শেষে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় এবং পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।#

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সন্ত্রাসীদের ভয়ে গ্রাম ছেড়েছে ১৪৩ খিয়াং পরিবার

সাইড লাইন থেকে আর গোল দেয়া যাবে না, প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নের ট্রেন চালু করে দিয়েছে-দীপন তালুকদার

পাহাড়ে দুর্নীতির বরপুত্র দীপংকর তালুকদার

১ টাকায় হ্যাপিনেস ফর রমাদান

তথ্য অধিকার নিশ্চিতেই প্রতিষ্ঠিত হয় জনগণের সাংবিধানিক অধিকার– শারমিন জাহান

মহালছড়িতে প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল, সম্মাননা পেলেন সভাপতি দীপক সেন

‎সনাক-টিআইবির আলোচনা সভায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে শিক্ষার্থীদের অঙ্গীকার ‎

রামগড়ে কৃষক দলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতঘর পুড়ে ছাই, উপজেলা প্রশাসনের আর্থিক সহযোগিতা প্রদান

চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের প্রয়াত পরিচালক ডাঃ এস এম চৌধুরীর ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

error: Content is protected !!
%d bloggers like this: