শনিবার , ২৫ নভেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাউখালী ধর্মগিরি সাধনা কুটিরে কঠিন চীবর দান সম্পন্ন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি।
নভেম্বর ২৫, ২০২৩ ৩:৩৪ অপরাহ্ণ

রাঙামাটির কাউখালীর মিতিঙ্গাছড়ি ধর্মগিরি সাধনা কুটিরে ৪ তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকাল হতে শুরু হওয়া ২৪ ঘন্টায় তুলা থেকে সুতা তৈরি করে কোমর তাঁতের মাধ্যমে তৈরি চীবরটি শনিবার দুপুরে কুটিরের অধ্যক্ষ অর্থদর্শী ভান্তের হাতে চীবর হস্তান্তর করেন পলাশী চাকমা।

এ সময় চাকমা সার্কেল চীফ রাজা দেবাশীষ রায়, সাবেক জজ এড. দীপেন দেওয়ান ভিক্ষুসংঘের উদ্দেশ্য চীবর দান করেন।

দুদিনের চীবর দান উৎসবে কল্পতুরু ও কঠিন চীবর মাথায় নিয়ে নেচে গেয়ে চীবর দানে যোগ দেয় হাজারো পুণ্যার্থী।

চীবর দানে পঞ্চশীল গ্রহণ, অষ্ট পরিস্কার দান, বুদ্ধমুর্তি দানসহ নানান দান অনুষ্ঠান সম্পন্ন হয়।

চীবর দান অনুষ্ঠানে সংঘ প্রধান হিসেবে ছিলেন রাজস্থলী নাক্যছড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ক্ষেমাচারা মহাস্থবির। চীবর দানে হাজারো পণ্যার্থী ও অর্ধ শতাধিক বুদ্ধ ভিক্ষু উপস্থিত ছিলেন।

পূন্যার্থীদের উদ্দেশ্য পঞ্চশীল প্রদান করেন ক্ষেমাচারা মহাস্থবির। চীবরদানে দেশ ও বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থণা করা হয়।

উল্লেখ্য আড়াই হাজার বছর আগে তথাগত ভগবান বুদ্ধের আমলে বিশাখা নামে এক বুদ্ধের সেবিকা বুদ্ধের আশির্বাদ পেয়ে ২৪ ঘন্টার মধ্যে তুলা থেকে সুতা তৈরি করে এই কাপড় বুদ্ধকে দান করেন। এই অনুকরণে ধর্মগিরি সাধনা কুটিরে চীবর দান করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাজেক পৌঁছেছেন রাষ্ট্রপতি, থাকবেন ১২ ফেব্রুয়ারি পর্যন্ত

ঈদগাঁওয়ে মসজিদ কমিটির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন 

রাঙামাটিতে ৩ লক্ষ ৬২ হাজার মাস্ক বিতরণ করবে ব্র্যাক

১০ম গ্রেডের দাবিতে রাঙামাটিতে সার্ভেয়ারদের কর্ম-বিরতি

সাজেক কলেজ নির্মাণে বাঁধা: বন বিভাগের বিরুদ্ধে নিন্দার ঝড়

কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতে ১১ মোটরসাইকেল চালকের জরিমানা

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে বিলাইছড়িতে অগ্নিনির্বাপক মহড়া

রামগড়ে শীতার্তদের মাঝে বিজিবি’র কম্বল বিতরণ

সাংবাদিক প্রদীপ চৌধুরীর পিতার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

দীঘিনালায় হেলিকপ্টারে আসেছে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ত্রাণ 

error: Content is protected !!
%d bloggers like this: