শনিবার , ২ ডিসেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

দীঘিনালায় পার্বত্য চুক্তি দিবসে নানা আয়োজন

প্রতিবেদক
দীঘিনালা প্রতিনিধি, খাগড়াছড়ি।
ডিসেম্বর ২, ২০২৩ ৫:১০ অপরাহ্ণ

নানা আয়োজনে পার্বত্য জেলা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় উদযাপিত হয়েছে পার্বত্য শান্তি চুক্তির ২৬তম সাক্ষর দিবস।

এ-দিবসটি উপলক্ষে দীঘিনালা সেনা জোনের আয়োজনে সকালে উপজেলার লারমা স্কয়ার থেকে স্থানীয় সকল সম্প্রদায়ের লোকজনের উপস্থিতিতে একটি শান্তির্যালি ও বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে দীঘিনালা সেনা জোন ক্যান্টিন এলাকায় গিয়ে শেষ হয়।

পরে সেনা জোন সদরে উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, জনপ্রতিনিধি সহ সুশীলসমাজের নেতৃবৃন্দের সাথে আলোচনা সভা করেন সেনা জোন অধিনায়ক লে. কর্ণেল রুমন পারভেজ।

তিনি বলেন, পার্বত্য শান্তিচুক্তির ২৬ বছর পূর্ণ হয়েছে আজ।, বিগত সময়ে পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে দীঘিনালা সেনা জোন সবসময় এ অঞ্চলের সকল সম্প্রদায়ের মানুষের শান্তি, নিরাপত্তা ও সহযোগিতা প্রতিষ্ঠার কাজে এগিয়ে এসেছে এবং আজও পার্বত্য শান্তিচুক্তির ২৬ বছর পূর্তি উপলক্ষ্যে দীঘিনালা সেনা জোন নানা আয়োজন বাস্তবায়ন করেছে।

ভবিষ্যতেও সকলের সহযোগিতায় দীঘিনালা সেনা জোনের এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

এছাড়াও দিবসটি উপলক্ষে দীঘিনালা সেনা জোন কর্তৃক  কবাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে এবং মানিকছড়ি হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গরীব ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন, ওষুধ বিতরণ ও শীতবস্ত্র বিতরণ করা হয়। পরে স্থানীয় হেডম্যান-কার্বারীদের নিয়ে সম্মেলন করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রামগড়ে কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড; ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ

দীঘিনালায় সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত

‎রাঙামাটি পুরাতন বাস স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান ও ৩টি বাস পুড়ে ছাই

কেএনএফদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান বম জনগোষ্ঠীর

পাহাড়ের একটি পরিবারও অন্ধকারে থাকবে না- দীপংকর 

কাপ্তাইয়ে টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত

রাইখালী পাহাড়ি কৃষি গবেষনা কেন্দ্রে ব্রুকলি জাত উদ্ভাবন ও গবেষণায় সফলতা

মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

কোতয়ালী থানার অভিযানে ৭ মাদক কারবারী গ্রেফতার

রাঙামাটিতে আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন 

error: Content is protected !!
%d bloggers like this: