বৃহস্পতিবার , ২৮ ডিসেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বান্দরবানে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হলেন প্রধানমন্ত্রীর

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান।
ডিসেম্বর ২৮, ২০২৩ ৮:১৮ অপরাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচার-প্রচারনার অংশ হিসেবে বান্দরবান জেলা আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) জেলা শহরের রাজারমাঠে দেশের অন্য জেলার পর বিকাল ৫টায় দিকে বান্দরবান জেলার সাথে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে নৌকা প্রার্থী বীর বাহাদুরকে সপ্তমবারের মত নৌকায় মার্কা ভোট দিয়ে জয়ী করতে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে জড়ো হতে থাকে ঐতিহাসিক রাজারমাঠ প্রাঙ্গণে। সেখানে বৃহৎ আকারের ৩টি টিভি স্ক্রিনের প্রধানমন্ত্রী ভার্চুয়াল লাইফে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।
জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা বলেন, আগামী ৭ তারিখ নির্বাচন হবে, আমাদের এমপিও ৭বার নির্বাচিত হবে।

বান্দরবানে বাঙ্গালীসহ ১২টা জাতি শান্তিপূর্নভাবে সহাবস্থানে বসবাস করে এই জনপদে। আপনাকে একপলক দেখার জন্য অনেকে অধীর আগ্রহে অপেক্ষায় আছি নেত্রী। এখানে সচ্ছ রাজনীতিবীদ আপনার ভাই, নৌকায় প্রার্থী বীর বাহাদুর।
এসময় সংক্ষিপ্তভাবে ভার্চুয়ালের প্রধানমন্ত্রী বান্দরবানবাসী ও নতুন ভোটাদের উদ্দেশ্যে বলেন, বার বার নৌকা মার্কায়কে নির্বাচিত করার জন্য বান্দরবানবাসীকে ধন্যবাদ ও আন্তরিকভাবে শুভেচ্ছা জানায়। আমাদের তরুণ প্রজন্ম যারা নতুন ভোটার, তারা যেন নৌকায় মার্কা ভোট দিয়ে আমাদের এই জীবনযাত্রায় উন্নতি অব্যাহত রাখবেন।
সভায় শেষে নৌকায় প্রার্থী বীর বাহাদুর দলের নেতাকর্মী উদ্দেশ্যে বলেন, প্রত্যেকে যার যার এলাকায় জনসাধারণ মাঝে গিয়ে ভোট সংগ্রহ করবেন। এবং ভোটের দিন, ভোট সেন্টারে নিয়ে আসা ব্যবস্থা করবেন। নৌকা প্রতীককে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য সকলকেই আন্তরিকভাবে কাজ করেন।
এ কর্মসূচিতে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী বীর বাহাদুর উশৈসিং, জেলা আওয়ামীলীগের সভাপতি ক্যশৈহ্লা, সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ সহ জেলা আওয়ামী লীগ, উপজেলা থানা, পৌর আওয়ামী লীগ, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকর্মী এবং সমর্থকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই মন্দিরে হাতির আক্রমন, ক্ষতিগ্রস্ত রান্নাঘর ও বাগান

জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালী, আলোচনা সভা ও পোনা অবমুক্তকরণ 

কাপ্তাই ন্যাশনাল পার্কে ময়নাপাখি অবমুক্ত 

খাগড়াছড়িতে কারাগারেই এসএসসি পরীক্ষা দিচ্ছেন ৩ আসামী

আধিপত্য, চাঁদাবাজি, অপহরণ ও খুনে মেতে উঠেছে সশস্ত্র সংগঠন; সাম্প্রতিক ৪ হত্যা কান্ড

কাউখালীতে অসহায় ও দুস্থদের মধ্যে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা 

কাপ্তাইয়ে কৃষি বিভাগের পার্টনার ফিল্ড কংগ্রেস এর উদ্বোধনী অনুষ্ঠান

নতুন সদস্য নিচ্ছে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন

বিসিএস ফিরিয়ে পাওয়া শোভন চাকমার হতাশার দীর্ঘশ্বাস 

কাপ্তাইয়ে নারীর লাশের পরিচয় মিলেছে

error: Content is protected !!
%d bloggers like this: