রবিবার , ৩১ ডিসেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ডা. রোমেলের উপর হামলায় বিএমএর প্রতিবাদ; জড়িতদের আইনের আওতায় আনার দাবী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
ডিসেম্বর ৩১, ২০২৩ ১০:১৪ অপরাহ্ণ

রাঙামাটি জেনারেল হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার রোমেল চাকমার উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা প্রতিবাদ ও হামলার জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি দাবী করেছে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) রাঙামাটি জেলা শাখা।

রবিবার সন্ধ্যায়  বিএমএ রাঙামাটি জেলা সভাপতি ডা. উদয় শংকর দেওয়ান ও সাধারণ সম্পাদক ডা. সুইমিপ্রু রোয়াজার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবী জানানো হয়।

নিন্দা ও প্রতিবাদ লিপিতে বলা হয় গত ২৮/১২/২৩ খ্রি আনুমানিক রাত ১০ ঘটিকার সময় টিএনটি রায় বাহাদুর সড়ক এলাকায় রাঙামাটি জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার রমেল চাকমা ( কোড নং ১২৮৩৫০) আকস্মিক হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়। আহত হয়ে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি হয়।

বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন রাঙামাটি জেলা শাখা এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছে।

এই হামলার সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবী জানাচ্ছে।

প্রসঙ্গত ডাক্তার রোমেল প্রতিদিন চেম্বার শেষ করে শরীর চর্চার জন্য রায় বাহাদুর সড়কে সাইক্লিং করেন। ঘটনার দিন একটি বেপোরোয়া মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এর প্রতিবাদ করতে গেলে গাড়িতে থাকা লোকজন গাড়ি থেকে নেমে এলোপাতাড়ি মারধর করে মারাত্মক আহত করে।

ডাক্তার রোমেল চাকমা বলেন, হামলাকারীরা রায় বাহাদুর সড়কের শর্মিষ্ঠা রায়ের মেয়ে ও আত্মীয় ছিল। হামলাকারীর একটি অংশ আমার কাছে মাফ চেয়ে গেছে। যারা হামলার নেতৃত্ব দেয় তারা মাফ চায়নি। উল্টো আমার বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছে শুনেছি। আমি স্থানীয় মীমাংসার আশায় এখনো কোন আইনী প্রক্রিয়ায় যাইনি।

রাঙামাটি কোতয়ালী থানা সূত্র জানায়, ৩১ ডিসেম্বর সকালে শর্মিষ্ঠার মেয়ে আনুশা চৌধুরী ডা. রোমেলের বিরুদ্ধে  মারধর ও হত্যা চেষ্টাসহ নানান অভিযোগ তুলে থানায় একটি অভিযোগ দিয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বেসরকারি বিশ্ববিদ্যালয় পিআর অফিসার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

রাঙামাটিতে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ১৬ জন

চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি দিদারুল ইসলাম

লংগদুতে শেখ রাসেল দিবস পালিত

মনসা পূজা ঘিরে কাপ্তাইয়ের রাইখালীতে পাহাড়ি ছাগলের হাট জমজমাট

কাউখালী আল- হেরা মহিলা মাদ্রাসার এসলাহী বয়ান সবক প্রদান ও দোয়া অনুষ্ঠিত

সভাপতি মোঃ হোসেন, সাধারণ সম্পাদক প্রিয় চাকমা / আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ ৮নম্বর ওয়ার্ড কমিটি গঠন

জীবতলী ১০ আর.ই ব্যাটালিয়নের উদ্যোগে দু:স্থ ও গরীবদের মাঝে ঈদ সহায়তা প্রদান

দীর্ঘ ৫৭ দিন পর পর্যটকদের জন্য উন্মুক্ত রাঙামাটির ঝুলন্ত সেতু

রাইখালী মগদ্বেশ্বরী মন্দিরে ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শুরু 

error: Content is protected !!
%d bloggers like this: