সোমবার , ৮ জানুয়ারি ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবী ইউপিডএফের

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জানুয়ারি ৮, ২০২৪ ৮:১১ অপরাহ্ণ

অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবী জানিয়েছে পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডএফের। দলটির প্রচার সম্পাদক নিরন চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবী জানানো হয়।

এতে বলা হয়, পার্বত্য চট্টগ্রামসহ বাংলাদেশের ব্যাপক জনগণ স্বতঃস্ফূর্তভাবে একতরফা প্রহসনের নির্বাচন বর্জনের মাধ্যমে ‘নির্দলীয় নিরপেক্ষ একটি অন্তর্বতীকালীন সরকারের অধীনে নির্বাচন’ দাবির প্রতি জোরালো সমর্থন ব্যক্ত করেছেন বলে মন্তব্য করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

বিবৃতিতে ইউপিডিএফ সভাপতি প্রসিত বিকাশ খীসা স্বতঃস্ফূর্তভাবে ভোট বর্জন করায় পার্বত্যবাসীকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, এটি হচ্ছে পাহাড়ে দীর্ঘদিন ধরে জারি থাকা অন্যায়-অবিচার, জুলুম ও নিপীড়নের বিরুদ্ধে জনগণের বলিষ্ঠ প্রতিবাদ; অত্যাচারী শাসক ও তাদের দোসরদের বিরুদ্ধে পাহাড়ের নাগরিকদের গণ রায় ঘোষণা।

বিবৃতিতে ইউপিডিএফ সভাপতি পার্বত্য চট্টগ্রামের গণতান্ত্রিক লড়াই সংগ্রামে আজকের ভোট বর্জনকে এক অভূতপূর্ব ও নজিরবিহীন মন্তব্য করে আরও বলেছেন, এটি হচ্ছে ইউপিডিএফসহ আন্দোলনকারী গণসংগঠন ও জনগণের সুদৃঢ় ঐক্যের বহিঃপ্রকাশ।

আজকের দ্বাদশ সংসদ নির্বাচনকে “প্রহসন, ভোটারবিহীন ও জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত নির্বাচন” আখ্যায়িত করে ইউপিডিএফ নেতা বিবৃতিতে দ্ব্যর্থহীন ভাষায় বলেন, আওয়ামী লীগ দলটির ক্ষমতায় থাকার আর বিন্দুমাত্র নৈতিক ভিত্তি নেই।

সংবাদ মাধ্যমে প্রেরিত বিবৃতিতে ইউপিডিএফ নেতা অবৈধ শেখ হাসিনার সরকারকে অবিলম্বে পদত্যাগ করে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঘুর্ণিঝড় মোখা’র প্রস্তুতি, রাঙামাটি জেলার সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল

রাঙামাটিতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

বাঁকখালী নদীতে ডুবে নিখোঁজ কিশোরের মৃতদেহ ৩৮ ঘণ্টা পর উদ্ধার

মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন যুব ফোরামের, মানোন্নয়নে গঠনমূলক সুপারিশ

পার্বত্য অঞ্চলকে আধুনিক শিক্ষা নগরীতে পরিণত করা হবে- পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

স্বাধীনতার সুর্বণজয়ন্তী উদযাপনে কর্ণফুলী কলেজে নানা আয়োজন 

পাহাড়ে ঝড়ে পড়া শিক্ষার্থীদের স্কুলমুখী করার তাগিদ

নানিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে সেনাবাহিনীর ক্রীড়া সহায়তা

মহালছড়িতে ২০২তম কাব স্কাউট ইউনিট লিডার স্কিল কোর্স শুরু

ঈদগাঁওয়ে উপজেলা জামায়াতের ভোট কেন্দ্র প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: