সোমবার , ২২ জানুয়ারি ২০২৪ | ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

লংগদুতে শিশুকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জানুয়ারি ২২, ২০২৪ ৫:২৫ অপরাহ্ণ

রাঙামাটিতে এক শিশুকে ধর্ষণের দায়ে মোঃ ইব্রাহীম নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও অতিরিক্ত এক লক্ষ টাকা জরিমানা করেছেন রাঙামাটির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত।

সোমবার জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক এইএম ইসমাইল হোসেন এ রায় দেন।
মামলা রায়ের বিবরণে জানাযায়, গেল ১৫ জুন ২০১১ সালে রাঙামাটির লংগদু উপজেলার বড় উল্টাছড়ি এলাকায় সপ্তম শ্রেণিতে পড়ুয়া শিশুকে জোরপূর্বক তুলে নিয়ে পার্শ্ববর্তী কলাবাগানে নিয়ে ধর্ষণ করে আটারকছড়া ইউনিয়নের উত্তর ইয়ারিংছড়ির মোঃ ইব্রাহীম(৪৩)।
এসময় শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে গিয়ে ধর্ষক ইব্রাহামীকে ধরে পুলিশের হাতে সোর্পদ করে। দীর্ঘ দিন ধরে চলা মামলায় সাক্ষীদের সাক্ষ্য পর্যালোচনা,ভিকটিমসহ অন্যান্য সাক্ষীদের আসামির বিরুদ্ধে বিশ্বাসযোগ্য সাক্ষ্য প্রমাণ পায় আদালত।
গতকাল সোমবার জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এইএম ইসমাইল হোসেন এ মামলার চুড়ান্ত রায় দেন।এতে আসামি মোঃ ইব্রাহীমকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং অতিরিক্ত এক লক্ষ টাকা জরিমানার করে। রায়ে আসামিকে আগামী ৯০দিনের মধ্যে উক্ত জরিমানার অর্থ বিধিমোতাবেক জমাদানের নির্দেশও জরিমানার অর্থ এ মামলার ভিকটিম ক্ষতিপূরণ হিসেবে প্রাপ্ত হবেন।
আসামী পক্ষের আইনজীবি কাজী মইনুল ইসলাম জানান, এ রায়ের প্রতি আমরা সংক্ষুদ্ধ। আমরা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো।আশা করি ন্যায় বিচার পাবো ও আসামী খালাস পাবে।
রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম অভি জানান, এ রায়ে ভিকটিম যথেষ্ট সন্তুষ্ট। এ রায়ের মাধমে সমাজ থেকে অপরাধ প্রবণতা রোধ হবে এবং ভবিষ্যতে এ ধরনের জঘন্য ঘটনা ঘটানোর কেউই সাহস পাবে না।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সরেজমিন / প্রায় সময় বন্ধ থাকে বালুখালীর সাপমারা পাহাড় স: প্রা: বিদ্যালয়টি

মায়ানমার সীমান্ত যুদ্ধের মর্টার শেল পড়ল বাংলাদেশের ভূখণ্ডে

দীঘিনালায় ৭ বিজিবির মেডিকেল ক্যাম্পিং 

কাপ্তাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট শুরু

ধর্ষক ফাহিম ও রিমন চাকমা’র শাস্তির দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ ও মানববন্ধন

চন্দ্রঘোনা ব্যাপ্টিষ্ট চার্চ সংঘের মশাল হস্তান্তর ও আত্মিক উদ্দীপনা সভা অনুষ্ঠিত

কাপ্তাইয়ে স্কলারশিপ পরীক্ষা আগামীকাল: অংশ নিচ্ছেন ৫১২ শিক্ষার্থী

রাঙামাটিতে চতুর্থ সংঘরাজ তিলোকানন্দ মহাথেরোর জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত

রাঙামাটিতে ফ্যাসিস্ট আওয়ামী দোসররা প্রকাশ্য ষড়যন্ত্রে লিপ্ত– বিএনপি-জামায়াত

পর্যটন ও বাণিজ্যিক স্থাপনা নির্মাণে লাগবে রাঙামাটি জেলা পরিষদের অনুমোদন

error: Content is protected !!
%d bloggers like this: