রবিবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রামগড় সীমান্তে ভারতীয় রুপিসহ বাংলাদেশী আটক

প্রতিবেদক
করিম শাহ, রামগড়, খাগড়াছড়ি
ফেব্রুয়ারি ১৮, ২০২৪ ৪:২৩ অপরাহ্ণ

 

খাগড়াছড়ির রামগড় সীমান্ত থেকে কাজল বরণ দাস গুপ্ত (৬৪) নামের এক বাংলাদেশিকে ভারতীয় রুপি সহ আটক করেছে ৪৩ বিজিবি ব্যাটালিয়নের কাঁশিবাড়ি বিওপি ক্যাম্প ।

রবিবার (১৮ ফেব্রুয়ারী) দুপুরের দিকে রামগড় থানার মন্দিরঘাট সেগুনবাগান হতে তাকে আটক করা হয়।

আটক কাজল বরণ দাস গুপ্ত চট্টগ্রাম জেলার রাউজার থানার দক্ষিণ সুলতানপুর ছিটিয়াপাড়া গ্রামের রায় মোহন দাস গুপ্তর ছেলে।

রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ কাঁশিবাড়ি বিওপি’র জেসিও নাঃ সুবেদার মোঃ ফরিদুল ইসলাম এর নেতৃত্বে বিজিবির একটি টহল দল তাকে আটক করে।

বিজিবি জানায়, আটক কাজল বরণ দাশ গুপ্ত সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। এসময় তাকে তল্লাশি করলে ১০ হাজার ৬৫০ ভারতীয় রুপি, একটি মোবাইল ফোন, অল্পকিছু বাংলাদেশী টাকা এবং ভারতীয় বিভিন্ন প্রকার ঔষধ ও কাগজপত্র উদ্বার করা হয়। আটক ব্যক্তি গত ৩০ জানুয়ারি শ্বশুরের ভাতিজার বাড়িতে বেড়াতে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন।

রামগড় ৪৩ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে: কর্ণেল সৈয়দ মো: ইমাম হোসেন জানান, সীমান্তের নোম্যানসল্যান্ডের কাছ থেকে ভারতীয় রুপিসহ কাজল বরণ দাশ গুপ্তকে আটক করে বিজিবি। পরে মামলা দিয়ে তাকে রামগড় থানায় হস্তান্তর করা হয়েছে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিলাইছড়িতে ৭০ বছর বৃদ্ধার পাশে আপন বলতে কেউ নেই

চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় বউ-শ্বাশুড়িসহ নিহত তিন

হেলমেট পড়তে বাধ্য করাতে নানিয়ারচর সড়কে প্রশাসনের অভিযান

পলাশ বড়ুয়া’র পরিবারকে খাগড়াছড়ি জেলা পরিষদের সহযোগীতা

জুরাছড়িতে সৌর বিদ্যুতে আলোকিত পাহাড়ি গ্রাম

মহালছড়িতে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ও অসুস্থ রোগী পেলো ওয়াদুদ ভূইয়ার আর্থিক উপহার

বিলাইছড়িতে বিভিন্ন কৃষি কার্যক্রম পরিদর্শনে উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান 

রাঙামাটির তবলছড়িতে ২০ টির অধিক বসতঘর পুড়ে ছাই

জাতীয় নির্বাচনে রাঙামাটি সংসদীয় আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

বিলাইছড়িতে কৃষক মাঠ দিবস ও প্রশিক্ষণ পরিদর্শনে –উপ-পরিচালক মনিরুজ্জামান

error: Content is protected !!
%d bloggers like this: