শনিবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে দুই বিশিষ্ট গুণীজনকে সংবর্ধনা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
ফেব্রুয়ারি ২৪, ২০২৪ ৬:২৩ অপরাহ্ণ

 

রাঙামাটিতে দুই বিশিষ্ট গুণীজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। তারা হলেন গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মনোনীত রাঙামাটির সংসদ-সদস্য দীপংকর তালুকদার এবং বাংলা একাডেমির সাহিত্য (নাট্য) পুরস্কারে ভূষিত কবি ও সাহিত্যিক মৃত্তিকা চাকমা।

শনিবার বিকালে রাঙামাটির ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে এ সংর্ধনার আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন পার্বত্য শিক্ষা ও সাংস্কৃতিক ফাউন্ডেশন ট্রাস্ট।

সংগঠনটির উপদেষ্টা দীপক বিকাশ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় মানবধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য বিপুল ত্রিপুরা, পার্বত্য শিক্ষা ও সাংস্কৃতিক সহায়ক ফাউন্ডেশন ট্রাস্টের প্রধান উপদেষ্টা সুশীল প্রসাদ চাকমা, চাকমারাজ পরিবারের বর্ষিয়ান সদস্য চাঁদ রায়, পার্বত্য চট্টগ্রাম বৌদ্ধ অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আনন্দ মোহন চাকমা।

এছাড়া আরও বক্তব্য দেন কবি শিশির চাকমা, মনির আহমেদ, জগৎজ্যোতি চাকমা, কারবারি (গ্রামপ্রধান) হীরালাল চাকমা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক আনন্দ জ্যোতি চাকমা ও কিকো দেওয়ান। অনুষ্ঠানে সংসদ-সদস্য দীপংকর তালুকদার ও বাংলা একাডেমির সাহিত্য পুরস্কারপ্রাপ্ত কবি ও নাট্যকার মৃত্তিকা চাকমাকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

কবি ও নাট্যকার মৃত্তিকা চাকমা বলেন, বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার তার একক কৃতিত্বের নয়- এ গৌরব গোটা পার্বত্যবাসীর। তার এ পুরস্কার সাহিত্যে ভবিষ্যৎ প্রজন্মকে উৎসাহ ও অনুপ্রেরণা যোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

প্রধান অতিথি দীপংকর তালুকদার বলেন, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত কবি ও সাহিত্যিক মৃত্তিকা চাকমা একক কোনো জাতিগোষ্ঠী বা শুধু পার্বত্য চট্টগ্রামের নয়- তিনি একজন সারা দেশের জাতীয় গুণীজন। তার মেধাকে অনুসরণ করে ভবিষ্যতে পার্বত্য চট্টগ্রাম থেকে আরও বহু প্রতিভাবান গুণীব্যক্তি উঠে আসবেন বলে আমার বিশ্বাস।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সবাই যেন উৎবমূখর পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসে- রাঙামাটি জেলা প্রশাসক 

বাঘাইছড়িতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

আনন্দ উচ্ছাসে শিশুদের বরণ করলেন বিএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা

দীঘিনালার কবাখালী বাজার পরিচালনা কমিটি গঠন

বারি কুল-৪ জাতের উদ্ভাবনে রাইখালী পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের সফল্য

ঈদগাঁওয়ের পোকখালী উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সঃ) পালিত

পার্বত্যাঞ্চলে পর্যটনের বিকাশ ও আইন-শৃঙ্খলা বিষয়ে রাঙামাটিতে ট্যুরিস্ট পুলিশের এআইজিপির মতবিনিময় সভা

বাঘাইছড়িতে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা চেষ্টা

রাঙামাটিতে মিথ্যা মামলার দায়ে বাবা ও মেয়ে গ্রেফতার

খাগড়াছড়িতে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে ৩২ বিজিবি

error: Content is protected !!
%d bloggers like this: