মঙ্গলবার , ২৩ এপ্রিল ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ইয়াবা পাচারকালে লংগদুতে ইউপি মেম্বারসহ আটক-৪

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
এপ্রিল ২৩, ২০২৪ ৮:৪৭ অপরাহ্ণ

 

পান ব্যবসার আড়ালে মাদকের ব্যবসার সাথে জড়িয়ে মাদক পাচারকালে ইয়াবাসহ ৪ জনকে আটক করা হয়েছেন।

গোপান সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে চট্রগ্রামের হাটহাজারী থেকে পান বোঝাই একটি মিনি ট্রাক রাঙামাটির লংগদু উপজেলার আর্মি  ক্যাম্প চেকপোস্টে আসলে চেক করার জন্য গাড়ি থামায় সেনাবাহিনী।  এর মধ্যই সন্দেহজনক হলে লংগদু থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তল্লাশি করে ইয়াবাসহ তাদের আটক করে।

লংগদু থানার এস আই রফিকুল ইসলাম ও এসআই আল আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে  গাড়িতে থাকা পানের খাঁচা গুলো তল্লাশি করে খাঁচা থেকে একটি প্যাকেট পায়। যার মধ্যে ৫১ পিছ ইয়াবা (মাদক) ছিলো। যা পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করতে সক্ষম হয়।

এসময় গাড়ির ড্রাইভার মারুফ ও হেলপার ইউনুছ এবং পান ব্যবসায়ী ও কালাপাকুজ্জা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য  মোঃ শাহ আলম ও রফিকুল ইসলমাকে আটক করে পান বহনকারী গাড়িসহ থানায় নিয়ে যায়।  পরবর্তীতে মাদক নিয়ন্ত্রন আইন-২০১৮ এর ৩৬(১) সারনির ১০(ক)/৩৮/৪১ ধারায় অপরাধে,মঙ্গলবার  দুপুর ২টায় লঞ্চে  রাঙামাটি বিজ্ঞ আদালতে প্রেরণ করে পুলিশ।

লংগদু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, আমদের কাছে খবর আসলে  ঘটনাস্থলে পুলিশ যায় এবং মাদক সহ তাদের আটক করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাদের  আদালতে প্রেরণ করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই হ্রদের পানি না কমালে ব্যাহত হবে বোরো মৌসুমের ধান চাষ

কক্সবাজারে শিক্ষার্থীদের ধর্মীয় জ্ঞানচর্চায় উৎসাহ দিতে ক্বেরাত প্রতিযোগিতা

বাঙ্গালহালিয়ার ধুলিয়া-মুসলিম পাড়া রাস্তার বেহাল অবস্থা: দুর্ভোগে শত মানুষ

সাজেকে সড়ক দূঘটনায় নিহত সেনা সদস্যের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন 

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্মচারী কল্যাণ পরিষদের ইফতার সামগ্রী বিতরণ

খাগড়াছড়ির গুইমারায় গুলিতে ইউপিডিএফের সংগঠক নিহত

রামগড়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লাখ টাকা জরিমানা

রামগড়ে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

কাপ্তাইয়ে ম্যালেরিয়ার প্রকোপ বাড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে

রাঙামাটি ইসলামী ব্যাংকে আর্থিক সাক্ষরতার বিষয়ে গ্রাহক ও সুধী সমাবেশ

error: Content is protected !!
%d bloggers like this: