সোমবার , ১৩ মে ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে কৃষি প্রণোদনার আউশ ধান বিতরণ 

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
মে ১৩, ২০২৪ ৪:১৩ অপরাহ্ণ

 

কাপ্তাই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সোমবার সকাল  ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে কৃষি প্রণোদনা কর্মসূচির ২০২৩-২৪ অর্থবছরের আউশ ধানের উচ্চফলনশীল বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইমরান আহমেদ এর সভাপতিত্বে এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার  মোঃ মহিউদ্দিন।

কাপ্তাই উপজেলার পাঁচটি ইউনিয়নের ১৪০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রোপা আউশ ধানের উচ্চফলনশীল জাতের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। প্রণোদনা কর্মসূচির আওতায় প্রতিজন কৃষক ৫ কেজি ধানবীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার পাচ্ছে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইমরান আহমেদ জানান, “কাপ্তাইয়ের পাহাড়ি জনপদে জুমে আউশ করলেও রোপা আউশের চাষাবাদ কম ছিল। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নানামুখী পরিকল্পনায় পাহাড়ের ভ্যালিতে রোপা আউশ ধানের চাষাবাদ বৃদ্ধি পাওয়ায় কৃষকরা লাভবান হচ্ছে। পাশাপাশি আউশ মৌসুমের উচ্চফলনশীল জাত সম্প্রসারণের মাধ্যমে ধানের ফলন অনেক বেড়ে গেছে।”

প্রণোদনা বিতরণের এই অনুষ্ঠানে উপকারভোগী কৃষকসহ উপসহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পাহাড় ধসে মাটি সরানোর কাজে হিলভিডিপির সদস্যরা

কাপ্তাইয়ে লোডশেডিংয়ে অতিষ্ঠ গ্রাহক

দীর্ঘ ১৮বছর পর রাঙামাটিতে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

কাউখালীর বেতবুনিয়া থেকে ১১৮ লিটার চোলাই মদসহ ১ জন আটক

আসছে রিয়েলমি ১২ প্রো সিরিজ

রামগড় সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় আতশবাজি ও ঔষধ জব্দ

পানছড়ির জনপ্রতিনিধিদের হুমকির ঘটনায় ৫ সংগঠনের নিন্দা ও প্রতিবাদ

বিজয় দিবসে কাপ্তাই সেনাজোন অটল ছাপান্ন  এর উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা  

বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের নবীনবরণ অনুষ্ঠিত

সীমান্ত রক্ষার পাশাপাশি মানবতার সেবায় বাবুছড়া ব্যাটালিয়ন

error: Content is protected !!
%d bloggers like this: