বৃহস্পতিবার , ১৬ মে ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

দ্বিতীয় ধাপে রাঙামাটির ৩ উপজেলায় শেষ মুহূর্তে জমজমাট প্রচারণা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
মে ১৬, ২০২৪ ৫:০২ অপরাহ্ণ

 

ষষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ২১ মে ভোট রাঙামাটির কাপ্তাই, বিলাইছড়ি ও রাজস্থলীতে। শেষ মুহূর্তে জমে উঠেছে প্রার্থীদের জমজমাট প্রচারণা। এদিকে দ্বিতীয় ধাপে রাঙামাটির তিনটি উপজেলাতেই চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থীদের জয়ের সম্ভাবনা রয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন। নির্বাচন সামনে রেখে তিনটি উপজেলায় শেষ মুহূর্তে জমজমাট প্রচারণায় প্রার্থীরা। প্রতিশ্রæতির ফুলঝুড়ি নিয়ে হাজির হচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে। জয় নিয়ে আশাবাদ ব্যক্ত করেন প্রার্থী সবাই।

জানা যায়, বিলাইছড়ি ও রাজস্থলীতে লড়াই হবে দ্বিমুখী। বিলাইছড়িতে আঞ্চলিক দল জনসংহতি সমিতির (জেএসএস) সমর্থিত স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যার (দোয়াত-কলম) সঙ্গে লড়ছেন আওয়ামী লীগের একক প্রার্থী দলটির উপজেলা সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য অভিলাষ তঞ্চঙ্গ্যা (আনারস)। তাদের মধ্যে লড়াই হাড্ডাহাড্ডি হবে বলে জানা গেছে। জয়ের সম্ভাবনায় কেউ কারও চেয়ে কম নন। এছাড়া নারী ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতায় করছেন উৎপলা চাকমা ও সুদীপ্তা তঞ্চঙ্গ্যা এবং বঙ্কিম চন্দ্র তঞ্চঙ্গ্যা ও সোনালাল তঞ্চঙ্গ্যা।

অন্যদিকে কাপ্তাই উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন আওয়ামী লীগের তিন প্রার্থী। তারা হলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী (আনারস), কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি ও বর্তমান ভাইস-চেয়ারম্যান মো. নাছির উদ্দিন (দোয়াত-কলম) এবং কাপ্তাই কৃষকলীগের সম্পাদক সুব্রত বিকাশ তঞ্চঙ্গ্যা (ঘোড়া)। প্রতিদ্বন্ধী তিনজনই একই দলের হওয়ায় নির্বাচনে যিনিই জিতুক আসনটি হবে আওয়ামী লীগের।

কাপ্তাইয়ে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করছেন তিন প্রার্থী। তারা হলেন আবদুল হাই খোকন (টিউবওয়েল), সুইপ্রæ মারমা (টিয়া পাখি) ও কামাল উদ্দিন (উড়োজাহাজ)। ভাইস চেয়ারম্যান (নারী) পদে প্রতিদ্বন্ধিতা করছেন দুইজন। তারা হলেন বিউটি হোসেন (কলসি) ও ফারহানা আহমেদ পপি (ফুটবল)।

অপর উপজেলা রাজস্থালীতে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান চেয়ারম্যান উবাচ মারমাও (আনারস) ক্ষমতাসীন দলটির একক প্রার্থী। তার সঙ্গে লড়ছেন স্বতন্ত্র প্রার্থী রিয়াজ উদ্দিন রানা (দোয়াত-কলম)। এ দুজনের মধ্যে আওয়ামী লীগের উবাচ মারমার সম্ভানা বেশি বলে জানান স্থানীয়রা। এ উপজেলায় আওয়ামী লীগের হারাধন কর্মকার ও গৌতমী খিয়াং বিনা ভোটে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে আন্তর্জাতিক নার্স দিবসের নানা আয়োজন 

সাজেকের সিজকছড়ায় পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় আহত ৭

রাজস্থলীতে শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষ্যে ত্রাণকার্য এর ডিও বিতরণ

পাহাড়ী ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটিতে ছাত্র ও জন সমাবেশ

নিদিষ্ট সময়ের আগে কেপিএম হতে ইসিতে গেল ৯১৪ মেট্রিকটন কাগজ

চন্দ্রঘোনা – বাঙ্গালহালিয়া সড়কে সড়ক দূর্ঘটনায় নিহত-১

পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার ডিবিসি নিউজের রাঙামাটি প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরী মুক্তির দাবিতে সমাবেশ- মানববন্ধন

খাগড়াছড়ি জেলা পরিষদের সোয়া দুই কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করলেন এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা

অবশেষে মাদক কারবারি সেই রুবেল ইয়াবাসহ গ্রেফতার

হালদা নদীর পানি দূষণমুক্ত ও পরিবেশ রক্ষায় সমন্বয় সভা

error: Content is protected !!
%d bloggers like this: