বৃহস্পতিবার , ৩০ মে ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ফের কাপ্তাই লেকে অভিযান, ২ হাজার মিটার কারেন্ট জাল ও ৭টি রিং জাল জব্দ 

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
মে ৩০, ২০২৪ ৭:০৬ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই লেকে কাপ্তাই  মৎস্য অধিদপ্তর ও বিএফডিসি এর সমন্বিত অভিযানে কাপ্তাই লেক  হতে ২০০০মিটার কারেন্ট জাল ও ৭ টি রিং জাল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার( ৩০ মে) সকাল ৯:০০ টা  হতে বিকাল ৫টা পর্যন্ত কাপ্তাই  সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা  আরিফুর রহমান এর নেতৃত্বে কাপ্তাই লেকের জেটিঘাট এলাকা  হতে বিলাইছড়ি উপজেলা ঘাট  পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।

অবৈধভাবে নিষিদ্ধ জাল দিয়ে মাছ স্বীকার করার সময়  কাপ্তাই লেকে  এই  অভিযান পরিচালনা করা হয় বলে জানান সিনিয়র উপজেলা  মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান। তিনি আরোও বলেন  অভিযানে নিষিদ্ধ ২ হাজার মিটার কারেন্ট জাল ও ৭টি রিং জব্দ করা হয়, যার  আনুমানিক মূল্য ৩ লাখ ৭০ হাজার টাকা।

অভিযান শেষে জব্দকৃত জালগুলি বিকাল ৫:৩০টায় কাপ্তাই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এলাকার শহীদ শামসুদ্দীন ঘাটে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এসময়  সিনিয়র উপজেলা  মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান, কাপ্তাই মৎস্য উন্নয়ন কর্পোরেশন এর   উপ-কেন্দ্র প্রধান  মোঃ জসিম উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: রুহুল আমীন, উদ্যানতত্ত্ববিধ রাশিদুজ্জামান ইমরান সহ  উপ-কেন্দ্রের কর্মচারীগণ ও নৌপুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত: গত বুধবার কাপ্তাই লেকে মৎস্য অধিদপ্তরের অভিযানে ১ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: