রবিবার , ২৩ জুন ২০২৪ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

বিলাইছড়িতে বর্ণিল আয়োজনে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সারা দেশের ন্যায় বিলাইছড়ি উপজেলাতেও বর্ণিল আয়োজনে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

রবিবার ( ২৩ জুন) সকাল ১০:০০ টায় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে উপজেলা মিলনায়তনে এক সভা আয়োজন করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি অভিলাষ তঞ্চঙ্গ্যা’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন -উপজেলা আওয়ামী যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদক এবং নারী ভাইস চেয়ারম্যান সুদীপ্তা তঞ্চঙ্গ্যা,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রামাচরণ মার্মা, সুকুমার চক্রবর্তী এবং বিদ্যালাল তঞ্চঙ্গ্যা।

এছাড়াও বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম শাহীদুল ইসলাম, যুগ্ম সম্পাদক সুভাশীষ কর, প্রখর কান্তি চাকমা, দপ্তর সম্পাদক প্রদীপ দাশ,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজুর রহমান (বাবলু রানা),উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আনন্দ তঞ্চঙ্গ্যা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা অনুভা তঞ্চঙ্গ্যা, উপজেলা ছাত্র লীগের সভাপতি উষামং মার্মা, উপজেলা কৃষক লীগের সম্পাদক সাগর চাকমা,২ নং কেংড়াছড়ি ইউনিয়ন শাখার সভাপতি আবুল কালাম এবং ১ নং বিলাইছড়ি ইউনিয়ন শাখার সভাপতি উৎপল মার্মাসহ অন্যান্য নেতা – নেতৃবৃন্দরা।

এর আগে দিবসটি উপলক্ষে সকাল ৯:০০ টায় আওয়ামী লীগের নিজ কার্যালয় হতে একটি র‍্যাালি বের করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন,বৃক্ষ রোপণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এর মধ্যে দিয়ে দিবসটি সূচনা করে।এবং পরে কেক কাটা হয়।দিনব্যাপী অনুষ্ঠানে উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে সকল নেতা এবং নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন বলে জানা যায়।

বক্তারা, ১৯৪৯ সালে ২৩ জুন আওয়ামী লীগ প্রতিষ্ঠা হলে ৭৫ বছরে ১৯৭১ সনে একটি স্বাধীন বাংলাদেশ উপহার এবং পরে শিক্ষা, সংস্কৃতি, যোগাযোগ, আবকাঠামো উন্নয়ন, ডিজিটাল বাংলাদেশ গড়া ও ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মানের অবদান এবং প্রত্যয়ের কথা ব্যক্ত করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে পাহাড়ি বাঙালি সংঘাতে ক্ষয়-ক্ষতির পরিমান ১০কোটি টাকার অধিক

এসএসসি পরীক্ষা-২০২২ এর সময় ও নম্বর বিভাজন নির্দেশিকা

উদ্ধার হওয়া হারানো ৩০টি ফোন ও বিকাশে টাকা হস্তান্তর করেছে এপিবিএন

খাগড়াছড়ির প্রত্যন্ত পাড়াগাঁয়ে কবিতা আবৃত্তির আসর  

স্থিতিশীল হয়নি কাপ্তাই হ্রদের পানি; চাপ কমাতে ছাড়া হচ্ছে পানি

কাপ্তাই এলপিসিতে কারখানায় চুরি হওয়া যন্ত্রাংশসহ একজন আটক

যথাযোগ্য মর্যাদায় নানিয়ারচরে ৭ই মার্চ পালন

নোয়াখালী ও ফেনী হতে গ্রেফতারী পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেফতার করল কাপ্তাই থানা পুলিশ

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের দাবী আদায়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান

ঈদগাঁওয়ে ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: