রবিবার , ২৩ জুন ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রুমায় কেএনএফ সন্দেহভাজন আরও একজন গ্রেপ্তার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান।
জুন ২৩, ২০২৪ ৭:৪২ অপরাহ্ণ

  1. বান্দরবানে রুমা-থানচি ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট ও অপহরণের ঘটনার পর যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানে রুমা উপজেলা থেকে পাহাড়ে গজিয়ে ওঠা সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্দেহভাজন আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রবিবার (২৩ জুন) দুপুরে গ্রেপ্তারকৃত এক আসামিকে আদালতে হাজির করা হয়। চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ এস এম এমরান তাকে কারাগারে পাঠানো নির্দেশ দেন।

গ্রেফতারকৃত সাইলুক থাং (৪০) রুমা উপজেলার পাইন্দু ইউপির ৯নং ওয়ার্ডের এলিম পাড়া এলাকার মৃত সিয়াম রোয়াত বমের ছেলে।

আদালতে দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক প্রিয়েল পালিত বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, রুমা থানায় দায়ের করা মামলায় এক আসামিকে আদালতে হাজির করা হলে আদালত জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেছেন।

উল্লেখ্য যে গত চলতি বছরে ২ এপ্রিল রাতে বান্দরবানের রুমা সোনালী ব্যাংকে এবং পরে ৩ এপ্রিল দুপুরে থানচি উপজেলার সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতি, হামলা ও টাকা লুটের ঘটনা ঘটে। এই ঘটনার পরে আসামীদের ধরতে বান্দরবানে শুরু হয় যৌথবাহিনীর অভিযান আর এই অভিযানে র‌্যাব, পুলিশ, বিজিবি, আনসারের সাথে সাথে অংশ নিচ্ছে সেনাবাহিনীর সদস্যরা।

এদিকে ঘটনার পর বান্দরবানের রুমা থানায় ১৩টি, থানচি থানায় ৪টি, বান্দরবান সদর থানায় ১টি এবং রোয়াংছড়ি থানায় ৩টি সহ সর্বমোট ২১টি মামলা দায়ের হয় আর চলমান এই অভিযানে এ পর্যন্ত কেএনএফের নারীসহ ১০৯ জন সদস্য ও সহযোগীকে গ্রেপ্তার করে যৌথবাহিনী।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

লংগদু উপজেলা চেয়ারম্যান বারেক সরকারের বিরুদ্ধে ইউনিয়ন আ.লীগ নেতাকে জুতাপেটার অভিযোগ

খাগড়াছড়িতে স্বর্ণ কুমার ত্রিপুরা হত্যার প্রতিবাদে মানববন্ধন, দ্রুত খুনিদের গ্রেফতারের দাবি

রাঙামাটিতে শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে: কৃষিবিদ কাজল তালুকদার

কাপ্তাইয়ের চৌধুরী ছড়ায় অগ্নিকান্ডে পুড়েছে দোকান বসতবাড়ি

কাউখালীতে ৩ ইটভাটা সম্পূর্ণ বন্ধ, ৬ লক্ষ টাকা জরিমানা

কাউখালী কচুখালীতে সাংগ্রাই জল উৎসব অনুষ্ঠিত

নানিয়ারচরে সামাজিক সম্প্রীতি কমিটির সমাবেশ

রুমায় শেখ রাসেলের জন্মবার্ষিকী পালিত

রাঙামাটিতে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত

পার্বত্য চট্টগ্রামের প্রকল্পের স্কিমগুলো অগ্রাধিকারভিত্তিতে ও যথাসময়ের মধ্যে সম্পন্ন করতে হবে: পার্বত্য সচিব

error: Content is protected !!
%d bloggers like this: