মঙ্গলবার , ২৫ জুন ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ফের রাজস্থলীতে আ.লীগ নেতা অপহরণ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জুন ২৫, ২০২৪ ৫:২৫ অপরাহ্ণ

রাঙামাটির রাজস্থলীতে আওয়ামী লীগের স্থানীয় এক নেতা অপহরণের শিকার হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তিনি হলেন রাজস্থলী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হ্লাথোয়াই অং মারমা ওরফে গঞ্জ (৫৮)। তিনি ওই উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের কাঁকড়াছড়ির এলাকার বাসিন্দা। ঘটনাটি রোববার (২৩ জুন) বিকালে ঘটলেও মঙ্গলবার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। তবে অপহরণের সঙ্গে কারা জড়িত তা নিশ্চিত করতে পারেননি পুলিশ ও স্থানীয়রা।
বাঙালহালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আদোমং মারমা অপহরণের বিষয়টি নিশ্চিত করে জানান, অপহৃতের উদ্ধারে পারিবারিকভাবে চেষ্টা চলছে বলে শুনেছি। ঘটনার ব্যাপারে পরিবারের পক্ষে স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এখনো অপহৃতের হদিস পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় কারা জড়িত তার বিস্তারিত জানা যাচ্ছে না।
স্থানীয় কারবারি (গ্রামপ্রধান) সুইক্যাচিং মারমা জানিয়েছেন, ঘটনার বিকালে নিজবাড়ী থেকে বের হয়ে হ্লাথোয়াই অং জরুরি কাজে কাঁকড়াছড়িবাজারে যাওয়ার পথে তাকে ভেতরের পার্টির লোকজন অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে গেছে। এখনো পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি।
চন্দ্রঘোনা থানার ওসি আনসারুল করিম জানিয়েছেন, গত ২৩ জুন বিকালে রাজস্থলী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হ্লাথোয়াই অং মারমা অপহরণের ঘটনাটি জানার পরপরই তার স্বজনদের সঙ্গে যোগাযোগ করে থানায় অভিযোগ দিতে বলেছি। মঙ্গলবার বিকালে নিখোঁজ ব্যক্তির উদ্ধারে একটি সাধারণ ডায়েরি করেছেন তারা। আমরা অপহৃতের উদ্ধারে তৎপরতা শুরু করেছি। এ ঘটনায় কারা জড়িত তা বের করতে তদন্ত চলছে।

জানাযায়, ২০২৪ সালের ৭ই এপ্রিল সকালে বাঙ্গালহালিয়া ইউপি’র ৭নং ওয়ার্ডের মেম্বার ক্যাচিংহ্লা মারমা (৩৪) ও ৮নং ওয়ার্ডের মেম্বার ইখ্যাইমং মারমা (৩৬)কে বাজারে আসার পথে অপহরণ করা হয় এবং ২০২২ সালের ৪ ডিসেম্বর সকালে ঘিলাছড়ির আমতলীপাড়া থেকে রাজস্থলী উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিনকে ও অপহরণ করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রাকৃতিক বিপর্যয়ে পর্যটকহীন বান্দরবান

কাপ্তাইয়ে মারমা ভাষায় চলচ্চিত্র ‘গিরিকন্যা’ প্রদর্শন

কাউখালীতে বন্যার্তদের মাঝে সেনাবাহিনীর খাবার বিতরণ

স্বৈরাচারী হাসিনার সঙ্গে মঈন-ফখরুদ্দিনের বিচার দাবি ওয়াদুদ ভূঁইয়ার

পাহাড়ের নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধিতে কাজ করবে ব্রাক ব্যাংক ও এসএমই ফাউন্ডেশন

দীঘিনালায় তামাক চুল্লীতে ম্যাজিস্ট্রেটের অভিযান

২৭ বছর পর রাঙামাটিতে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

বান্দরবানে নিয়োগে বৈষম্য দূর করার দাবীতে সংবাদ সম্মেলন

রামগড়ে আওয়ামীলীগের নির্বাচনী সভা অনুষ্ঠিত

মং রাজা মংপ্রু সেইনের জীবন ও কর্ম পাহাড়ের নতুন প্রজন্মকে উদ্দীপ্ত করবে- ব্রি: জেনারেল মাহি

error: Content is protected !!
%d bloggers like this: