মঙ্গলবার , ২৫ জুন ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাই উপজেলাধীন কারিগর পাড়ায় জীপ উল্টে নিহত ১, আহত ২

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি 
জুন ২৫, ২০২৪ ৬:২৩ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়ন এর কারিগরপাড়া- ভালুকিয়া সড়কের কারিগর পাড়া বাজার নামক স্থানে জীপ উল্টে গিয়ে ঘটনাস্থলে ১ জন নিহত এবং ২ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৫ জুন) বিকেল ৩.৪৫ মিনিটে এই সড়ক দূর্ঘটনা ঘটে বলে জানান চন্দ্রঘোনা থানার ওসি আনছারুল করিম।
নিহত ইমন(১৯) রাইখালী ইউনিয়ন এর ফুলতলি মুসলিম পাড়া এলাকার মো: বাহারম এর পুত্র বলে জানান ২ নং রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা।

এই ঘটনায় চাঁদের গাড়ির চালক নুর আলম বাছা(২৮) এবং মো: সাকিব(২২) নামে দুই জন আহত হয়েছেন। গুরুতর আহত সাকিবকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং গাড়ীর চালক নুর আলম বাছাকে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে নেওয়া হয়েছে বলে পুলিশ জানান।

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, ২নং রাইখালী ইউনিয়নে ভালুকিয়া থেকে একটি জীপ গাড়ি লাকড়ি বোঝায় করে নিয়ে আসার সময় কারিগরপাড়া এলাকায়  নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গিয়ে মোঃ ইমন ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। এবং নুর আলম  বাছা ড্রাইভার ও মোঃ সাকিব গুরুতর আহত হন।

এদিকে ঘটনা ঘটার খবর পাওয়ার সাথে সাথে চন্দ্রঘোনা থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হন।

চন্দ্রঘোনা থানার ওসি আনছারুল করিম জানান, নিহত এবং আহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে অপুষ্টিতে আক্রান্ত শিশুদের মাঝে ঔষধ ও খাদ্য সামগ্রী বিতরন

আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের নানা আয়োজন 

সুজন-খাগড়াছড়ি জেলা কমিটির নতুন সভাপতি অ্যাড. নাসির এবং সম্পাদক প্রকৌশলী নির্মল দাশ

পার্বত্য অঞ্চলের কৃষি দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে এক যুগান্তকারী বিপ্লব ঘটাবে- পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

রাজস্থলীতে দুর্গম এলাকায় ধানের শীষের নির্বাচনী তৎপরতা

রাঙামাটিতে এড. দীপেন দেওয়ানের সাথে শিক্ষা সংস্কার বিষয়ক সভা

আগামী ২৪ ঘন্টার মধ্যে সবাইকে পদত্যাগের দাবি- রাঙামাটি জেলা পরিষদ ও পৌরসভার মেয়রকে আল্টিমেটাম

প্রবাসীর বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি, ৮ ভরি স্বর্ণসহ ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুট!

নিয়োগ বিজ্ঞপ্তি: প্রধান শিক্ষক আবশ্যক

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন / কাপ্তাইয়ে ৭ হাজার টাকা জরিমানা

error: Content is protected !!
%d bloggers like this: