মঙ্গলবার , ১৬ জুলাই ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

চট্টগ্রামের এম.কে বাঘাবাড়ী ঘি কোম্পানির উৎপাদনকারী কামাল উদ্দিনের ১ বছরের কারাদণ্ড 

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
জুলাই ১৬, ২০২৪ ৬:৩৫ অপরাহ্ণ

রাঙামাটির বিশুদ্ধ খাদ্য আদালতের মামলার রায়ে চট্রগ্রাম শহরের আসাদগঞ্জ বানিজ্যিক এলাকার  এম কে বাঘাবাড়ি  ঘি কোম্পানির উৎপাদনকারী মো: কামাল উদ্দিন এর ১ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) সকালে  রাঙামাটি  বিশুদ্ধ আদালত এর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এই রায় দেন বলে জানান কাপ্তাই উপজেলা নিরাপদ খাদ্য বিভাগের স্যানিটরি ইন্সপেক্টর মো: ইলিয়াস।

তিনি এই প্রতিবেদককে জানান, ২০১৯ সালের ২৩ নভেম্বর কাপ্তাই উপজেলার কেপিএম কলাবাগান রোজি স্টোরে খাদ্যের মান যাচাই করতে গিয়ে আমি  এম.কে বাঘাবাড়ির ঘি এর মান নিয়ে সন্দেহ করে ঘি টি  জব্দ করি  এবং পরের দিন ২৪ নভেম্বর জব্দকৃত ঘি টি মান যাচাই এর জন্য ঢাকা ” আই পি এইচ ল্যাবে ” প্রেরণ করি। পরবর্তীতে  ল্যাবের রিপোর্ট মান সম্পন্ন নয় আসায় কাপ্তাই উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও  নিরাপদ খাদ্য পরিদর্শক বাদী হয়ে  উৎপাদনকারীর বিরুদ্ধে ২২/১/২০২০ সালে রাঙামাটি বিশুদ্ধ আদালতে নিরাপদ খাদ্য আইনের ২০১৩ এর ২৬ ধারায়  মামলা দায়ের করি।

মামলা দায়ের এর  দীর্ঘ ৪ বছর ৬ মাস পর আজ(১৬ জুলাই)  মামলার রায়ে উৎপাদনকারী মো: কামাল উদ্দিনকে  ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বর্তমানে তাঁকে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে ক্রিকেট পিচ এর উদ্বোধন

রাঙামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১৮

কোন নেতাকর্মীর কারণে দলের দুর্নাম হলে কাউকে ছাড় দেওয়া হবে না-অ্যাড. মামুনুর রশীদ

কাপ্তাইয়ে পুজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কাপ্তাইয়ে বিএনপির লিফলেট বিতরণ

পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ ডাকা অর্ধ দিবস সড়ক অবরোধ চলছে

সিন্দুকছড়িতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পে ২৬৮ রোগীর চিকিৎসা সেবা

কাপ্তাইয়ের সাংস্কৃতিক সংগঠন স্বরবৃত্তের আয়োজনে বর্ষা বরণ

পাহাড়ি সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি শিক্ষার্থী সমাজের

সোনারগাঁও ইউনিভার্সিটি ইন্টার-ডিপার্টমেন্ট ক্রিকেট টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: