বুধবার , ১৭ জুলাই ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে ইসলামিক ফাউণ্ডেশনের শিক্ষকদের মাঝে ২ যুগপূর্তি উপলক্ষে সম্মাননা স্মারক প্রদান ও দোয়া মাহফিল

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জুলাই ১৭, ২০২৪ ১১:৫১ অপরাহ্ণ

রাঙামাটিতে ইসলামিক ফাউণ্ডেশনের শিক্ষকদের মাঝে ২ যুগপূর্তি উপলক্ষে সম্মাননা স্মারক প্রদান ও আশুরার তাৎপর্য তুলে ধরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রাঙামাটি সদর উপজেলার অধীনস্থ ইসলামিক ফাউণ্ডেশন শিক্ষক সমিতির আয়োজনে এ সম্মাননা স্মারকগুলো  ইমাম, সহকারী ইমাম ও খাদেমদের মাঝে প্রদান করা হয়।

ইসলামিক ফাউণ্ডেশন শিক্ষক সমিতির সভাপতি মুফতি শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের প্রতিনিধি নেজারত ডেপুটি কালেক্টর এনডিসি মোঃ শামীম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা ওলামা লীগের সভাপতি ও জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা ক্কারী ওসমান গণি।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, পুরাতন বাস ষ্টেশন জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা মোঃ আনোয়ারুল মোস্তফা হেজাজী। আশুরার তাৎপর্য বিষয়ের উপর বিশেষ দোয়া ও বাংলাদেশের জন্য শান্তি কামনা করে মোনাজাত ও দোয়া করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি একে একে ২১ জন শিক্ষক ও দ্বীনি আলেমদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: