শুক্রবার , ৯ আগস্ট ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতেও পুলিশের কার্যক্রম যথারীতি চালু করা হয়েছে

প্রতিবেদক
এম.কামাল উদ্দিন, রাঙামাটি
আগস্ট ৯, ২০২৪ ৮:০৪ অপরাহ্ণ

সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে বিরাজমান রাজনৈতিক অস্থিরতা এবং গত ৫ আগস্ট শেখ হাসিনার আকস্মিক পদত্যাগসহ নানা কারণে দেশের বিভিন্ন জায়গায় পুলিশের স্থাপনা সমূহে আক্রমণ করে নির্বিচারে পুলিশ সদস্যদের হত্যা, আহত ও জ্বালাও পোড়াওয়ের কারণে দেশের অধিকাংশ থানা, ফাঁড়িতে দায়িত্বরত পুলিশরা কর্মস্থল ত্যাগ করে।

পরবর্তীতে গত ৬ আগস্ট হতে সারাদেশের পুলিশ সদস্যরা ১১ দফা দাবিতে কর্মবিরতি পালন করে। তাদের দাবি সমূহ পূরণ করবে মর্মে পুলিশের উধ্বর্তন কর্তৃপক্ষ ও সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টাদের আশ্বাসের প্রেক্ষিতে অবশেষে কর্মবিরতি প্রত্যাহার করে পুলিশ সদস্যরা শুক্রবার বিকাল সাড়ে ৩টা হতে কর্মস্থলে কাজ শুরু করেন।

রাঙামাটি জেলার ১২ থানার পুলিশ সদস্যরা শুক্রবার বিকাল সাড়ে ৩টা হতে কাজে যোগদান করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম বার।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী বলেন, উধ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশে আমরা শুক্রবার বিকাল হতে স্বাভাবিক নিয়মে পুলিশি কার্যক্রম শুরু করেছি। আমাদের পুলিশ সদস্যরা থানায় দায়িত্ব পালন এর পাশাপাশি আগের মতো রাস্তায় টহল দিচ্ছেন। থানা এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে তিনি ছাত্র ও রাজনৈতিক নেতৃত্বসহ সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটির বাঘাইছড়িতে প্রায় ১৪ হাজার মানুষ পানি বন্দী

রাত পোহালেই কাপ্তাই, বিলাইছড়ি ও রাজস্থলী উপজেলা পরিষদ নির্বাচন

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে সংবর্ধনা ও ক্যাপিং সেরিমনি

পিআর পদ্ধতি ও গণভোটসহ পাঁচ দফা দাবিতে রাঙামাটিতে জামায়াতে ইসলামির মানববন্ধন

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাঙামাটিতে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল সমাবেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনজর থাকায় পার্বত্যঞ্চল এখন অপশক্তি ও অশান্তমুক্ত- প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

২৭ বছর পর রাঙামাটিতে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

রাঙামাটিতে এসএসসি পাসের হার-৭৭.৮৫%, জিপিএ-৫ বৃদ্ধি পেলেও কমেছে পাশের সংখ্যা

কাপ্তাইয়ের বীর কুমার তঞ্চঙ্গ্যার সাইকেলে ৬৪ জেলা ভ্রমণ

পার্বত্যাঞ্চলের দারিদ্র্যহ্রাস ও সহনশীল জীবিকার জন্য সরকারি- বেসরকারি সমন্বিত ভূমিকা প্রয়োজন

error: Content is protected !!
%d bloggers like this: