মঙ্গলবার , ১৩ আগস্ট ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

সেনাবাহিনীর সহযোগিতায় রামগড় থানার কার্যক্রম চলছে

প্রতিবেদক
করিম শাহ, রামগড়, খাগড়াছড়ি
আগস্ট ১৩, ২০২৪ ১:১৮ পূর্বাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর সহিংসতার কারণে দেশের প্রত্যেক থানার কার্যক্রম বন্ধ ছিল। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর সেনাবাহিনীর সহযোগিতায় ৬২৮টি থানার কার্যক্রম চালু হয়েছে। তারই ধারাবাহিকতায় সেনাবাহিনীর সহযোগিতার খাগড়াছড়ির রামগড় থানার কার্যক্রমও আজ দুপুর থেকে শুরু হয়েছে। সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ কামরুল হাসান রামগড় থানা পরিদর্শন করে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) দেব প্রিয় দাস বলেন, আমার থানার সকল পুলিশ সদস্য উপস্থিত আছেন। তার মধ্যে দুজন অফিসিয়াল ছুটিতে আছেন। সেনাবাহিনীর সহযোগিতায় আমাদের কার্যক্রম শুরু হয়েছে। এ ছাড়াও আনসার সদস্য এখানে দায়িত্ব পালন করছেন। সেনাবাহিনীর সহযোগিতায় আমাদের আইনি সহায়তা চলবে।

লেঃ কর্নেল মোঃ কামরুল হাসান সাংবাদিকদের বলেন, এই থানার সকল কার্যক্রমে ও নিরাপত্তায় সেনাবাহিনীর সহযোগিতা থাকবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: