শুক্রবার , ১৬ আগস্ট ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মেয়রের চেয়ার দখল করে রাতারাতি কোটিপতি / বাঘাইছড়ি পৌরসভা মেয়রের পদত্যাগের দাবিতে ঝাড়ু মিছিল

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
আগস্ট ১৬, ২০২৪ ৫:৩৫ অপরাহ্ণ

রাঙামাটির জেলার বাঘাইছড়ি পৌরসভার মেয়রকে ৭২ ঘণ্টার মধ্যে পদত্যাগের দাবিতে আল্টিমেটাম দিয়েছে সাধারণ ছাত্র-জনতা ও বিক্ষোভকারীরা। শুক্রবার সকাল ১০টায় সদর উপজেলার চৌমুহনী শাপলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদর প্রদক্ষিণ করে চৌমুহনী মুক্ত মঞ্চে এসে বিক্ষোভ শেষে সমাবেশ করে সাধারণ ছাত্র জনতা।

এসময় বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন নাছির মোঃ আবু জাহেদ, সেলিম জাবেদ, মোঃ হারুনুর রশিদ, মোঃ সবুজ মিয়া, কফিল নুর কবির উদ্দিনসহ আরো অনেকে।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের কোনো জনপ্রতিনিধি এখন থেকে আর কোন দায়িত্ব পালন করতে পারবে না। যারা এখনো দায়িত্ব পালন করছে তাদের আগামী ৭২ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে হবে। যদি এর মধ্যে পদত্যাগ না করে, তাহলে ছাত্র সমাজ গণভবনের মতো পৌরসভার অবস্থা করুন ও ভয়াবহ হবে বলে হুশিয়ার করে দেন।

একতরফা নির্বাচনের মধ্যে দিয়ে অবৈধ ভাবে জোরপূর্বক বাঘাইছড়ি পৌরসভার চেয়ারে বসে মোঃ জমির হোসেন প্রচুর লুটপাট করেছে। অল্প দিনে জমির কোটিপতিতে পরিনত হয়ে গেছে। সাধারণ মানুষের উপর অত্যাচার ও নির্যাতন করে এবং রাতারাতি অবৈধ টাকার পাহাড় গড়ে তুলে আঙ্গুল ফুলের কলা গাছ হয়েছে। এডিপির ২বছরের ৩টি বিশেষ বরাদ্দের দেড় কোটি টাকার আত্মসাৎ করে। যাহা কাউন্সিলর সাথে সমন্বয় না করে নিজে ভূয়া প্রকল্প বানিয়ে নিজে টাকা গুলো আত্মসাৎ করে টাকার বিশাল পাহাড় গড়েছে। মানুষকে মানুষ বলে পাত্তা দেয়না। যাহা তদন্তে বেরিয়ে আসবে থলের বিড়াল।

বক্তারা আরো বলেন, জমির অবৈধ ভাবে মেয়র হয়েছে। আওয়ামী লীগের ক্ষমতার বলে ও পেশি শক্তি ব্যবহার করে পৌরসভার চেয়ার দখল করে আছে। বাঘাইছড়ি পৌরসভাবাসীর রক্ত চুষে খেয়ে ফেলছে জমির। গরিব অসহায় লোকজনদের কাছ থেকে নিয়মের বাহিরে কর আদায় করেছে। তার দলীয় লোকজনদের কাছ থেকে কর নিতেন না। জমিরের অত্যাচার ও নির্যাতনের শিকার নিরীহ মানুষ গুলো।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়িতে ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন / প্রাণঘাতি সংঘাত আর অস্ত্র দিয়ে শান্তি ফেরানো যায় না-ইউপিডিএফ গণতান্ত্রিক

সড়ক দখলমুক্ত ও ক্যাম্পাসে নিরাপত্তাসহ নানা দাবিতে খাগড়াছড়িতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন 

শিব চতুর্দশী উপলক্ষে কাপ্তাই সীতাদেবী মন্দিরে ২ দিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু 

লংগদুতে সেনা অভিযানে  গাঁজাসহ ব্যবসায়ী আটক

লংগদুতে সেনা অভিযানে গাঁজাসহ ব্যবসায়ী আটক

রাজস্থলী বালিকা উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন ও বর্ধিত সভা অনুষ্ঠিত

দ্রব্যমুল্যের উর্ধগতির প্রতিবাদে কাউখালী বিএনপির বিক্ষোভ

মহালছড়িতে সেনাবাহিনীর মেডিক্যাল ক্যাম্পিং

পার্বত্য প্রতিবন্ধী কল্যাণ সংস্থার কার্যকরী পরিষদ গঠিত

মহাসড়ক ঘেঁষে অবৈধ বালির স্তূপ,বাড়ছে দুর্ঘটনা

অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং ধারণা গ্রহণ করা হয়েছে-পুলিশ সুপার রাঙামাটি

error: Content is protected !!
%d bloggers like this: