শনিবার , ১৭ আগস্ট ২০২৪ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

লেকে পানি বৃদ্ধি: কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন ২১৩ মেগাওয়াট

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি 
আগস্ট ১৭, ২০২৪ ১২:১২ অপরাহ্ণ

গত দুই দিনের টানা বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই লেকে পানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। ফলে পানির উপর নির্ভরশীল রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের( কপাবিকে) ৫ টি ইউনিট হতে সর্বমোট ২ শত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন  হয়েছে। এর আগে গত সপ্তাহে গড়ে ২ শত হতে ২ শত ১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো বলে কপাবিকে কর্তৃপক্ষ সুত্রে জানা যায়।

শনিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের এর সাথে যোগাযোগ করা হলে তিনি এই প্রতিবেদককে বলেন, শনিবার (১৭ আগস্ট) সকাল ১১ টা পর্যন্ত এই বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট দিয়ে সর্বমোট ২ শত  ১৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। তৎমধ্যে বিদ্যুৎ কেন্দ্রের ১নং ইউনিটে ৪৬ মেগাওয়াট, ২নং ইউনিটে ৪০ মেগাওয়াট, ৩নং ইউনিটে ৪৭মেগাওয়াট, ৪নং ইউনিটে ৪০ মেগাওয়াট এবং ৫নং ইউনিটে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। লেকে পানি বাড়লে বিদ্যুৎ উৎপাদন আরোও বাড়বে বলে তিনি জানান।

এদিকে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুমের দায়িত্বরত প্রকৌশলীরা জানান, রুলকার্ভ অনুযায়ী কাপ্তাই লেকে বর্তমানে ৯৪ দশমিক ২০ এমএসএল (মিনস সি লেভেল) পানি থাকার কথা থাকলেও শনিবার  (১৭ আগস্ট) সকাল ১১ টা পর্যন্ত লেকে ৯৬ দশমিক ৭৯ এমএসএল পানি রয়েছে। অর্থাৎ কাপ্তাই লেকে পানির পরিমাণ বর্তমানে বেশি রয়েছে।

প্রসঙ্গত: কাপ্তাই লেকে পানির ধারণক্ষমতা ১০৯ মিনস সি লেভেল (এমএসএল) এবং বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিটের মাধ্যমে ২৩০ হতে ২৪০  মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করার সক্ষমতা রয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দীঘিনালায় হার-পাওয়ার প্রকল্পের আওতায় ল্যাপটপ পেলো ৮০ নারী

বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক সম্প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত

চিৎমরমের জামাইছড়িতে টিকে আছে ৬০ বছরের চন্দুল গাছ

কাপ্তাইয়ে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন চন্দ্রঘোনা ইউনিয়ন

চকরিয়ায় দক্ষিণ শাখা বিএনপির উদ্যোগে প্রতিনিধি সভা অনুষ্ঠিত

মাঠ দখলে বিএনপি, আ'লীগ ঘরে! / ১৫ আগষ্ট ঘিরে বিএনপিসহ অঙ্গ সংগঠনের অবস্থান কর্মসূচি

খাগড়াছড়ি পুলিশ ও পুনাকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

রাঙামাটিতে পিসিএনপি’র মতবিনিময় সভা

রাঙামাটিতে সপ্তাহব্যাপী বিজু মেলার উদ্বোধন

সেনাবাহিনীর লংগদু জোন কর্তৃক মারিশ্যা হতে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ

error: Content is protected !!
%d bloggers like this: