মঙ্গলবার , ২৭ আগস্ট ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

দীঘিনালায় বন্যার্তদের ৭ বিজিবি’র মেডিকেল ক্যাম্পিং

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” এই বিশ্বাসকে ধারণ করে খাগড়াছড়ি দীঘিনালা বন্যায় কবলিত এলাকায়  মেডিকেল ক্যাম্পেইন এর মাধ্যমে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করছে বাবুছড়া ব্যাটালিয়ন ৭ বিজিবি।

মঙ্গলবার(২৭আগস্ট) সকাল ১০টায় উপজেলার বাবুছড়া ইউনিয়নের দক্ষিণ বাবুছড়া বেনুবন বৌদ্ধ বিহারের সামনে বাবুছড়া ব্যাটালিয়ন ৭বিজিবি আয়োজনে অসহায় ও দুস্থ মানুষের মাঝে চিকিৎসা সেবা প্রদান করেন ৭বিজিবি’র মেডিক্যাল অফিসার, মেজর আতাউর রহমান, এএমসি।

এতে বাবুছড়া ইউনিয়নের বন্যায় কবলিত ২শতাধিক অসহায় দুস্থ রোগীর মাঝে চিকিৎসা সেবা ও বিনামূল্য ঔষধ প্রদান করা হয়।

৭ বিজিবি পক্ষ থেকে জানানো হয় বর্ডার গার্ড বাংলাদেশ এর সদস্যবৃন্দ, দেশের যে কোন দূর্যোগময় মুহুর্তে জনগনের পাশে থেকেছে এবং আগামীতেও সকল প্রকার সহায়তা প্রদান করবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: