রবিবার , ১ সেপ্টেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে দলীয় পদ ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে বিএনপি সদস্য বহিষ্কার

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি 
সেপ্টেম্বর ১, ২০২৪ ৭:৫৩ অপরাহ্ণ

কাপ্তাই উপজেলা বিএনপি কমিটির কার্যকরী সদস্য মো. নুরুল আলমকে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (০১ সেপ্টেম্বর) রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুনের স্বাক্ষরিত নোটিশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়, কাপ্তাই উপজেলার বিভিন্ন স্থানে দলের সুনাম নষ্ট করে ও দলীয় পদ পদবি ব্যবহার করে নিজ স্বার্থে জনমনে আতঙ্ক সৃষ্টি, বিভিন্ন ব্যবসায়ী ও জনগণের কাছ থেকে চাঁদার জন্য হুমকি দেওয়াসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিলেন। এ অপরাধে ও দলীয় শৃঙ্খলা অমান্য করায় গঠনতন্ত্র ৫ (গ) ধারা মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলের সব পর্যায়ের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। এ সিদ্ধান্ত রোববার থেকে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়।

কাপ্তাই উপজেলা বিএনপি সভাপতি লোকমান হোসেন বলেন, দলের কেউ কোনো চাঁদাবাজি, নাশকতা ও অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত থাকেন তার দায়ভার দল নেবে না। অপরাধী যত বড়ই নেতা হোন না কেন তাকে দল থেকে বহিষ্কার করা হবে। কাপ্তাই উপজেলা বিএনপি কমিটির কার্যকরী সদস্য মো. নুরুল আলম দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় পদসহ দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

কাপ্তাই উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন জানান, নুরুল আলমের সঙ্গে দলের আর কোনো সম্পর্ক নেই। তার অপকর্মের দায় দল কখনও নেবে না। আজকের পর থেকে তিনি কোনো খারাপ কাজে লিপ্ত হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া কাপ্তাই উপজেলায় যারা বিএনপি দলের সুনাম নষ্ট করে কিছু করার চেষ্টা করবেন, তাদের বিরুদ্ধেও দলীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন তিনি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রামগড়ে বাড়ির পাশের পুকুরে পড়ে শিশুর মৃত্যু

পাহাড়ে সম্প্রীতি রক্ষায় ভেদাভেদ ভুলে শান্তির পক্ষে কাজ করার আহ্বান জানালেন রামগড় সিও

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্মচারী কল্যাণ পরিষদের ইফতার সামগ্রী বিতরণ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর সাথে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

কাউখালীতে মৎস্যচাষীদের বিফ্রেশার্স প্রশিক্ষণ প্রদর্শনী খামারের উপকরণ বিতরণ

রাঙামাটির নানিয়ারচরে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণসংযোগ

কাপ্তাইয়ে দূর্গা পুজা পরিচালনা উদযাপন কমিটি গঠন

রাঙ্গামাটির নানিয়ারচরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কাপ্তাইয়ের কর্ণফুলি নদীতে জেলের জালে ধরা পড়লো ২৩ কেজি ওজনের কাতাল

পাহাড়ে গণহত্যার দায়ে সন্তু লারমা ও প্রসীত খীসার বিচারের দাবি ছাত্র পরিষদের

error: Content is protected !!
%d bloggers like this: