বৃহস্পতিবার , ২৫ মে ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটি শহরের হাসপাতাল এলাকায় তিনতলা ভবন দখলকে কেন্দ্র করে আটক ২ 

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
মে ২৫, ২০২৩ ৮:৩৫ অপরাহ্ণ

 

রাঙামাটি শহরের হাসপাতাল এলাকায় তিনতলা ভবন দখলকে কেন্দ্র করে পক্ষ – বিপক্ষ মধ্যে মারধর, ধাওয়া পাল্টা ধাওয়ায় ঘটনাস্থল থেকে দুই ভাড়াটিয়া মস্তানকে আটক করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাঙামাটি সদর হাসপাতাল এলাকায় এঘটনা ঘটে। আটককৃতরা হলেন- সিরাজুল ইসলাম(৩৬) ও ইরফান (২৮)। দু’জনের বাড়ি রাঙামাটি শহরের তবলছড়ি এলাকায়।

স্থানীয়রা জানান, সদর হাসপাতালের ৪র্থ শ্রেণির কর্মচারি মৃত কবির হোসেন জীবিত থাকাকালিন ওই এলাকায় একটি তিনতলা ভবন নির্মাণ করে রেখে যান। ওই ভবন নিয়ে কবিরের স্ত্রী শাহানাজ বেগম ও সৎ ছেলেদের মধ্যে দখলের পায়তারা চলে। একপর্যায়ে ভবন দখল নিয়ে মারামারি বাধে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

মৃত কবিরের দ্বিতীয় স্ত্রী শাহানাজ বেগম বলেন, আমার স্বামী জীবীত থাকা অবস্থায় ভবনসহ জায়গাটি দানপএ করে গেছে। আমার স্বামী মারা যাওয়ার পরে আগের সংসারের ছেলেরা এসে জোরপূর্বক ভবন দখলের চেষ্টা করে।

শাহানাজ আরো বলেন, মূলতঃ ঘটনা ঘটাচ্ছে ছনি কবির, মৃ – কবির হোসেন, ও আবির কবির মৃ- কবির হোসেন।

কোতয়ালি থানার ( ওসি) তদন্ত আকতার হোসেন জানান, গতকাল থেকে এই ভবন দখল নিয়ে দু’ পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছে। এঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা চলছে। এঘটনায় ২ জনকে আটক করা হয়েছে।

কোতয়ালি থানার অফিসার ইনচার্জ ( ওসি) আরিফুল আমিন বলেন, হাসপাতাল এলাকা থেকে ২ জনকে আটক করা হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দীঘিনালা আবাসিক প্রকৌশলী নজরুলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান করলেন সমাজসেবক নাসির উদ্দীন

রাঙামাটিতে বৈষম্য বিরোধী ছাত্রদের স্বাস্থ্যসেবা ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পিং

পাহাড়ের সকল সম্প্রদায়কে নিয়ে মহালছড়িতে উদ্বোধন হলো সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্ট

কাপ্তাইয়ে হাঁস-মুরগী পালন বিষয়ক অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ

ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষার নির্দেশনা মানছে না রাঙামাটি বায়তুশ শরফ মাদ্রাসা

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ঈদগাঁওয়ে মহান বিজয় দিবস উদযাপন

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা’র সাথে ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সাক্ষাৎ

বেসরকারী উন্নয়ন সংস্থা আশিকার দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ

রাঙামাটির নানিয়ারচরে টাইফয়েড টিকাদান কর্মসূচি উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: