বৃহস্পতিবার , ৩ অক্টোবর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

পাহাড়ে সম্প্রীতি রক্ষায় ভেদাভেদ ভুলে শান্তির পক্ষে কাজ করার আহ্বান জানালেন রামগড় সিও

প্রতিবেদক
করিম শাহ, রামগড়, খাগড়াছড়ি
অক্টোবর ৩, ২০২৪ ৬:২৮ অপরাহ্ণ

পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, শান্তি এবং উন্নয়নের জন্য সকলকে ভেদাভেদ ভুলে কাজ করার আহ্বান জানিয়েছেন রামগড় ৪৩ বিজিবি’র জোন কমান্ডার লে: কর্ণেল সৈয়দ ইমাম হোসেন।

বৃহস্পতিবার দুপুরে রামগড় জোন কর্তৃক আয়োজিত মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা সফলভাবে সম্পূর্ণ করতে বিজিবির পক্ষ থেকে সবধরনের সহযোগিতা করা হবে। বিজিবি শান্তি শৃঙ্খলায় সকলের পাশে থাকবে।

মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভায়, জোনের দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত মানুষের নিরাপত্তা, আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলির অপহরণ ও চাঁদাবাজী বন্ধ, মাদক ও চোরাচালান বন্ধ, পাহাড় কাটা, ইভটিজিং বিষয়ে মুক্ত আলোচনা করা হয়।

সভায় রামগড় ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর নুর হোসেন, সহকারী পরিচালক রাজু আহমেদ, রামগড় থানার অফিসার ইনচার্জ মো. মঈন উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি হাফেজ আহম্মদ ভূইয়া, সাবেক মুক্তিযোদ্ধা মফিজুর রহমান, সরকারী বেসরকারী কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের অধ্যক্ষ, রামগড় ও বাগানবাজার পূজা মন্ডপের সভাপতি, স্থানীয় হেডম্যান ও কারবারী, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাউখালীতে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন

শর্ট সার্কিটের আগুনে পুড়েছে বসতঘর

মার্চে রামগড় স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার শুরু হচ্ছে: ভারতীয় ডেপুটি হাই কমিশনার

কৃষকদের নামে ব্যাংক লোন নিয়ে উধাও কৃষকলীগের নেতা

রামগড়ে ১৪ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ

ফ্রীল্যান্সিং এবং তাবিজ বিক্রেতা সংক্রান্ত কিছু প্রতিবন্ধকতা, এবং এর থেকে পরিত্রাণে উপায়

জুরাছড়িতে সৌর বিদ্যুতে আলোকিত পাহাড়ি গ্রাম

বাঘাইছড়িতে কালবৈশাখীর তান্ডব, ঘরবাড়িসহ ফসলের ব্যাপক ক্ষতি 

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ইউএন’র সদস্য রাষ্ট্রগুলোর সহযোগিতা চাই: মংসুইপ্রু চৌধুরী অপু

সকলে মিলে পাহাড়ে শান্তিপূর্ণ সহবস্থান ও সুসম বন্টন নিশ্চিত করবো: পার্বত্য প্রতিমন্ত্রী

error: Content is protected !!
%d bloggers like this: