মঙ্গলবার , ৮ অক্টোবর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে ৫১ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় কাবাডিতে চ্যাম্পিয়ন ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি 
অক্টোবর ৮, ২০২৪ ৮:৪৪ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের আয়োজনে ৫১ তম গ্রীষ্মকালীন আন্ত স্কুল ও মাদ্রাসা জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার বালক বিভাগের কাবাডিতে চ্যাস্পিয়ন হয়েছে ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়।

মঙ্গলবার ( ৮ অক্টোবর) বিকেল ৪ টায় কাপ্তাই কর্ণফুলী স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তাঁরা ৩০-২১  পয়েন্ট এ কুকিমারা লোটাস শিশু সদন আবাসিক উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাস্পিয়ন হন।

 

এর আগে গত ৬ অক্টোবর অনুষ্ঠিত বালিকা বিভাগের কাবাডিতেও ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় চ্যাস্পিয়ন হন। এই বিভাগে রানার আপ হন শহীদ শামসুদ্দিন উচ্চ বালিকা বিদ্যালয়। এছাড়া দাবা, সাঁতার এই দুই ক্রীড়া বিষয়ও বালক ও বালিকা বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

খেলা শেষে বিকেল ৫ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উভয় দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মহিউদ্দিন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান এর সভাপতিত্বে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবুর সঞ্চালনায় এসময় কাপ্তাই বিএন স্কুল এন্ড কলেজ এর উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার সোশেল চাকমা,  বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, চন্দ্রঘোনা তৈয়্যবিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার মো: জাফরুল আলম নিজামী, চিৎমরম হাই স্কুলের প্রধান শিক্ষক ক্যসুইপ্রু মারমা, ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তনচংগ্যা, লোটাস শিশু সদন আবাসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অংসিং মারমা, কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমান, সাংবাদিক কাজী মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।

খেলা পরিচালনা করেন কাপ্তাই আল আমিন নুরিয়া মাদ্রাসার শরীর চর্চা  শিক্ষক মো: আব্দুল কাদের এবং  পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক মো: নুরনবী।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান

দুর্গাপূজা অশুভশক্তিকে পরাজিত করে শুভ শক্তিতে রূপান্তরিত করবে- উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

ধর্মীয় গুরু তিলোকানন্দ ভান্তের প্রয়ানে চাঙমা সাংস্কৃতিক গোষ্ঠির শোকাঞ্জলি

পাহাড়ে বৌদ্ধ সম্প্রদায়ের কঠিন চীবর দানোৎসবে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে প্রশাসন

বাঘাইছড়িতে অলিম্পিক বার ফুটবল টুর্নামেন্ট ও পুরষ্কার বিতরণ

কাপ্তাই এলপিসি ইউনিটকে আরও আধুনিকায়ন করা হবে- বিএফআইডিসির চেয়ারম্যান

কাপ্তাইয়ে জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচীর আওতায় ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

রাঙামাটি জেলা পরিষদের সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত বিষয়ে পার্বত্য মন্ত্রণালয়ের বক্তব্য 

মাহে রমজানকে স্বাগত জানিয়ে বাঘাইছড়িতে জামায়েত ইসলামীর শোভাযাত্রা

রাজস্থলীর বিমাছড়া পাড়ায় পানি সংকট দূর করলো সেনাবাহিনী কাপ্তাই জোন

error: Content is protected !!
%d bloggers like this: