বৃহস্পতিবার , ১৭ অক্টোবর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বিলাইছড়িতে সীমিত আকারে প্রবারণা পূর্ণিমা উদযাপন

দেশের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিলাইছড়ি উপজেলায় কুতুব দিয়া স্বধর্মোদ্বয় বৌদ্ধ বিহারে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উদযাপিত হয়েছে প্রবারণা পূর্ণিমা। প্রবারণা হল আত্নশুদ্ধি ও অশুভকে বর্জন করে সত্য ও সুন্দরকে বরণের ধর্মীয় উৎসব।

এ উপলক্ষে বৃহঃস্পতিবার (১৭ অক্টোবর) বিহার পরিচালনা কমিটির উদ্যোগে সকাল থেকে বিহারে বৌদ্ধদের পঞ্চশীল প্রার্থনা, বুদ্ধপূজা, সংঘদান, অষ্টপরিষ্কার দান, বুদ্ধমূর্তি দান, ত্রিপিটক দান, অন্নদানসহ নানাবিধ দানের মধ্য দিয়ে ধর্মীয় অনুষ্ঠান পালন করা হয়েছে। এছাড়া হাজার প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে প্রবারণা তিথি তথা উৎসবটির সমাপ্তি হবে বলে জানা যায়। এতে ধর্ম দেশনা ও বিহার উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

এছাড়াও গতকাল হতে আজ পর্যন্ত বিলাইছড়ি উপজেলায় দীঘল ছড়ি, বনবিহার, কেরনছড়ি, তিনকুনিয়া, ফারুয়া, এগুজ্জ্যা ছড়ি, ধূপ্যাচরসহ প্রায় ৬০ টি বৌদ্ধ বিহারে এবং রাঙামাটি জেলার বনবিহার, রাজবিহার সহ প্রায় ৮০০ উপরে বিহারে প্রবারণা সীমিত আকারে উদযাপন করলো।

উল্লেখ্য যে, বৌদ্ধ ধর্মীয় ভিক্ষুরা তিন মাস বর্ষাবাসের শেষ দিনটিতে প্রবারণা পূর্ণিমা উদযাপন করেন। সম্প্রতি ভিক্ষু সংঘের রাঙামাটি ও খাগড়াছড়িতে বিহার, ত্রিপিটক ও বুদ্ধমূর্তি ভাংচুর প্রতিবাদে গত ৬ অক্টোবর রাঙামাটি মৈত্রী বিহারে সম্মিলিত ভিক্ষু সংঘের কঠিন চীবর দান উদযাপন না করার ১৫ টি ভিক্ষু সংগঠন এ সিদ্ধান্ত নেওয়া হলে সে অনুযায়ী প্রবারণা পূর্নিমা উদযাপনে এ বছর ফানুস উড়ানো ও কঠিন চীবর দান স্থগিত রাখা হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

কেপিএম হরিমন্দিরে নৃত্যনাট্য “রাধে গোবিন্দ কৃষ্ণ মুরারী” দর্শকের অকুণ্ঠ প্রশংসা অর্জন

রাঙামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বাঘাইছড়ি উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

বিলাইছড়িতে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে রুমায় বিএনপির বিক্ষোভ

জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে কাপ্তাইয়ে অগ্নিনির্বাপক মহড়া

রাঙামাটির দুর্গম সীমান্তবর্তী পাহাড়ী এলাকায় বিজিবির শীতবস্ত্র বিতরণ

বিএনপি-জামাত কর্তৃক গ্রেনেড হামলার প্রতিবাদে রাঙামাটিতে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল সমাবেশ

রাজস্থলীর মিতিঙ্গাছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

error: Content is protected !!
%d bloggers like this: