রবিবার , ২০ অক্টোবর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাউখালীতে বৌদ্ধদের প্রবারণা উৎসব সম্পন্ন

প্রতিবেদক
প্রতিনিধি, কাউখালী, রাঙামাটি
অক্টোবর ২০, ২০২৪ ৭:০৬ অপরাহ্ণ

রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের অজর অমর বন বিহারে বৌদ্ধভিক্ষুদের তিনমাস বর্ষাবাস অধিষ্ঠান শেষে শুভ প্রবারণা উৎসব সম্পন্ন হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার (১৯ অক্টোবর) সকালে ধর্মীয় নানা আচার-অনুষ্ঠান শুরু হয়ে রোববার সকালে তা শেষ হয়। অনুষ্ঠানে অগণিত পুণ্যার্থীর ঢল নামে।

শনিবার সকালে বুদ্ধ পতাকা উত্তোলন ও ধর্মীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানমালার শুভসূচনা হয়। এরপর ভিক্ষুসংঘের প্রাতঃরাশ, পিন্ডদান, বুদ্ধপূজা, সংঘদান, অষ্টপরিস্কারদান, হাজারবাতি দান, বুদ্ধমূর্তিদান, পঞ্চশীল প্রার্থনা, উৎসর্গসহ নানাবিধ কর্মসূচি পালিত হয়েছে। অজর অমর বিহারের অধ্যক্ষ শ্রীমৎ যবনাতিষ্য মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে সমবেত পুণ্যার্থীদের উদ্দেশে উপস্থিত বৌদ্ধভিক্ষুরা সদ্ধর্ম দেশনা দেন।

শুরুতে মৈত্রীময় শুভেচ্ছা বক্তব্য দেন বিহার পরিচালনা কমিটির উদেষ্টা সুনীল কান্তি তালুকদার। অনুষ্ঠান পরিচালনা করেছেন চিক্কোমনি তালুকদার। বিকালের পর্বে বিহার অধ্যক্ষ শ্রীমৎ যবনাতিষ্য স্থবিরকে জৈষ্ঠতা লাভ করায় আনুষ্ঠানিকভাবে মহাস্থবির হিসাবে বরণ করা হয়। এরপর চীবরদান ও পঞ্চশীল প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। রোববার ভোর থেকে ভিক্ষুসংঘের প্রাতঃরাশ, বুদ্ধপূজা ও পিন্ডদানের মধ্য দিয়ে অজর অমর বন বিহারে আয়োজিত শুভ প্রবারণা উৎসব সম্পন্ন হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মহালছড়িতে সফল জননী নারী ক্যাটাগরিতে শান্তি প্রভা চাকমা সম্মানিত

কাপ্তাই জোন সদর দপ্তরে মাসিক নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা

গ্রামবাসীর চাঁদায় চলে রাজস্থলী বালিকা উচ্চ বিদ্যালয়

দুর্গম ফারুয়াতে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করলো হেডম্যান- কার্বারী সমিতি 

কাউখালীতে বিএনপি নেতার বাড়িতে হামলার অভিযোগে ২ আ.লীগ নেতা গ্রেফতার

যে এলাকায় উন্নয়ন হবে, সে এলাকায় শান্তি থাকবে-ডিসি মিজানুর রহমান

লক্ষী চন্দ্রের দুশ্চিন্তা দূর করেছে প্রধানমন্ত্রীর ঘর

কাপ্তাই থানা পুলিশের অভিযানে নরসিংদী থেকে আটক হল আসামী

দীপংকর তালুকদার কলেজ’ নাম পরিবর্তন করে ‘বেতবুনিয়া কলেজ’ নামকরণ

দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে -কুজেন্দ্র লাল ত্রিপুরা

error: Content is protected !!
%d bloggers like this: