মঙ্গলবার , ২৯ অক্টোবর ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাউখালীতে বিএনপি নেতার বাড়িতে হামলার অভিযোগে ২ আ.লীগ নেতা গ্রেফতার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
অক্টোবর ২৯, ২০২৪ ৭:৪১ অপরাহ্ণ

রাঙামাটির কাউখালী উপজেলা বিএনপির জৈষ্ঠ সহসভাপতি সাজাই মং মারমার বাড়িতে হামলা, ভাংচুর ও প্রাণ নাশের হুমকির ঘটনায় করা এক মামলায় বেতবুনিয়া মডেল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অংক্যজ চৌধুরীসহ দলটির দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার অপরজন হলেন-কাউখালী উপজেলা যুবলীগের সভাপতি অভিমং চৌধুরী। গ্রেফতারকৃতরা হলেন-জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর ছেলে অভিমং চৌধুরী এবং তার ভাই অংক্যজ চৌধুরী।

মঙ্গলবার বিকালে জামিন চেয়ে রাঙামাটির আদালতে হাজির হলে জামিন নামঞ্জুর করে তাদেরকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। পুলিশ ও আদালত সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

জানা যায়, ২১ সেপ্টেম্বর রাতে কাউখালী উপজেলা বিএনপির সহসভাপতি সাজাই মং মারমার বাড়িতে হামলা ও ভাংচুর করেন উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা। এ ঘটনায় ২৩ সেপ্টেম্বর সাজাই মং মারমা নিজে বাদী হয়ে কাউখালী থানায় একটি মামলা (নং-০২,তারিখ-২৩.০৯.২০২৪) দায়ের করেন। মামলায় গ্রেফতার দুই জনসহ ১৫-২০ জনকে আসামি করা হয়।
মামলার সূত্রে জানা যায়, ঘটনার রাতে আসামিরা কাউখালী উপজেলার বেতবুনিয়ার মহাজনপাড়া এলাকায় সাজাই মং মারমার বাড়িতে হামলা ও ভাংচুর চালায়। এ সময় বিএনপি নেতা সাজাই মংকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় আসামিরা।

এ ঘটনায় মঙ্গলবার তিনজনকে গ্রেফতারের বিষয়ে কাউখালী থানার ওসি মো. সাইফুল ইসলাম সোহাগ জানান, উপজেলা বিএনপি নেতার বাড়িতে হামলার ঘটনায় ২৩ সেপ্টম্বর কাউখালী থানায় করা মামলায় রাঙামাটির আদালতে জামিন চাইতে গিয়ে ওই তিন আসামিকে গ্রেফতারের বিষয়টি ইতোমধ্যে জানতে পেরেছি। তবে এ সংক্রান্ত কাগজপত্র এখনো হাতে পাইনি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে সংবর্ধনা ও ক্যাপিং সেরিমনি

রাঙামাটিতে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 

ঈদগাঁওয়ে আন-নূর একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

চকরিয়ায় সড়কের বেহাল দশা , ধানক্ষেত মাড়িয়ে লাশ নেয় স্বজনরা

রাঙামাটি আসনে দুই হেভিওয়েট প্রার্থী / দীপংকরের সম্পদ বেড়ে ৯ কোটি টাকা; স্ত্রীর র্স্বণের হিসাবের গড়মিল; কমেছে ঊষাতনের; আছে দুটি মামলা

জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র সূচনা দেশকে তলাবিহীন জুড়ি থেকে উত্তরণ করেছে- মেয়র শাহাদাত

বাঘাইছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

বাঙ্গালহালিয়ায় মারমা তরুণী অপহরণের অভিযোগ

সাজেকে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

রাজস্থলীতে শেখ রাসেল দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

error: Content is protected !!
%d bloggers like this: