শুক্রবার , ১ নভেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

জাতীয় যুব দিবস উপলক্ষে কাপ্তাইয়ে নানা আয়োজন

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি 
নভেম্বর ১, ২০২৪ ২:৩১ অপরাহ্ণ

জাতীয় যুব দিবস উপলক্ষে কাপ্তাই উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে র‍্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ এবং প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।

দিবসটি উপলক্ষে শুক্রবার (১ নভেম্বর) সকাল ১০ টায় কাপ্তাই উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষ কিন্নরী তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) মো: মহিউদ্দিন।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক  ডাঃ প্রবীর খিয়াং।

এসময় অন্যান্যদের বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা: এনামুল হক হাজারী, স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুইহ্লা অং মারমা, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জাকির হোসেন, ৪ নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ , ৩ নং চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগাম এর প্রোগাম ম্যানেজার বিজয় মারমা, সাংবাদিক কাজী মোশাররফ হোসেন ও নজরুল ইসলাম লাভলু, যুবক মোঃ অপু ও মোঃ ইব্রাহীম।

পরে যুবকদের ঋণের চেক বিতরণ এবং প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়। এর আগে উপজেলা পরিষদ চত্বর হতে একটি র‍্যালি বের করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে সেরা এটিইও আশীষ কুমার; সহকারী শিক্ষক রওশন শরীফ তানি

কাপ্তাইয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল সুইডিশ পলিটেকনিকের শিক্ষার্থীর

সাজেকে জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির মতবিনিময় সভা

লংগদুতে জাতীয় সমবায় দিবস পালিত 

পাহাড়ের সকল সম্প্রদায়ের জন্য কাজ করা হবে-দীপংকর তালুকদার

পাহাড়ের দুর্গম এলাকায় বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে বিজিবির খাদ্যশস্য বিতরণ

রাঙামাটির সাজেকে ইউপিডিএফ-জেএসএসের বন্দুকযুদ্ধ, ত্রিপুরা শিশু গুলিবিদ্ধ

১ ফুট বাড়লেই খোলা হবে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

‎১৭ বছর পর দেশের মাটিতে তারেক / নিরাপদ বাংলাদেশ গড়তে সকলের সহযোগিতা চাইলেন তারেক রহমান

কাপ্তাইয়ের ওয়ারেন্টভুক্ত আসামি কাশেম যাত্রাবাড়ী থেকে গ্রেফতার

error: Content is protected !!
%d bloggers like this: